আওয়ামী লীগের ভূমিকা এখন জামায়াতই পালন করছে: রাশেদ খান

গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা রাশেদ খান অভিযোগ করেছেন, নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের হাতে অতীতে আক্রান্ত হওয়ার একটি পুরোনো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াত-শিবিরের লোকজন নেতিবাচকভাবে প্রচার করছে। বৃহস্পতিবার (৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। পোস্টে রাশেদ খান বলেন, অতীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলার শিকার হওয়ার ছবিকে এমনভাবে প্রচার করা হচ্ছে, যেন তিনি কোনো অপকর্ম করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছিলেন। এ ধরনের প্রচারণায় বিভ্রান্ত হয়ে অনেকেই তাকে ফোন ও বার্তা দিয়ে বিষয়টি সম্পর্কে জানতে চেয়েছেন। এ কারণেই তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করেছেন বলে জানান। তিনি আরও দাবি করেন, যারা এখন এ ধরনের প্রচারণা চালাচ্ছেন, তারা অতীতে প্রকাশ্যে রাজপথে ছিলেন না। অথচ তিনি রাজপথে আন্দোলন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন। একই পোস্টে জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করে রাশেদ খান বলেন, "আওয়ামী লীগের প্রয়োজন নেই, কারণ জামায়াতই এখন সেই ভূমিকা পালন করছে।" আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্র অনুসরণ করার জন্য জামায়াতকে ব্যঙ্গাত্মকভাবে ‘

আওয়ামী লীগের ভূমিকা এখন জামায়াতই পালন করছে: রাশেদ খান

গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা রাশেদ খান অভিযোগ করেছেন, নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের হাতে অতীতে আক্রান্ত হওয়ার একটি পুরোনো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াত-শিবিরের লোকজন নেতিবাচকভাবে প্রচার করছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

পোস্টে রাশেদ খান বলেন, অতীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলার শিকার হওয়ার ছবিকে এমনভাবে প্রচার করা হচ্ছে, যেন তিনি কোনো অপকর্ম করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছিলেন। এ ধরনের প্রচারণায় বিভ্রান্ত হয়ে অনেকেই তাকে ফোন ও বার্তা দিয়ে বিষয়টি সম্পর্কে জানতে চেয়েছেন। এ কারণেই তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করেছেন বলে জানান।

তিনি আরও দাবি করেন, যারা এখন এ ধরনের প্রচারণা চালাচ্ছেন, তারা অতীতে প্রকাশ্যে রাজপথে ছিলেন না। অথচ তিনি রাজপথে আন্দোলন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন।

একই পোস্টে জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করে রাশেদ খান বলেন, "আওয়ামী লীগের প্রয়োজন নেই, কারণ জামায়াতই এখন সেই ভূমিকা পালন করছে।" আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্র অনুসরণ করার জন্য জামায়াতকে ব্যঙ্গাত্মকভাবে ‘ধন্যবাদ’ জানিয়ে তিনি মন্তব্য করেন, "অন্তত এই যাত্রায় তারা আওয়ামী শূন্যতা পূরণ করতে পেরেছে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow