আকাশ দাস হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীর আকাশ দাশ (২৬) হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. রায়হান ওরফে রেন্ডিকে (১৯) ঢাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তিনি পলাতক ছিলেন। রায়হান হবিগঞ্জ সদর উপজেলার সওদাগর মিয়ার বাড়ি এলাকার ইসমাইলের ছেলে। বুধবার (২০ মে) ঢাকার হাজারীবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব-৭ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। গত ২৬ ফেব্রুয়ারি রাতে পাহাড়তলী থানার বিটাক এসটেক প্লাস্টিক ফ্যাক্টরি এলাকায় আকাশ দাসকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। গুরুতর আহতাবস্থায় তাকে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, আকাশ দাস ওই কারখানায় হেলপার হিসেবে কাজ করতেন। ঘটনার দিন রাতে কারখানার আরেক কর্মী মাইকেলকে স্থানীয় কিছু সন্ত্রাসী টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে আকাশ তাকে উদ্ধার করতে এগিয়ে যান। এ সময় পূর্বপরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে পালিয়ে যায়। এ ঘটনায় পরদিন আকাশের বাবা বাবুল দাস পাহাড়তলী থানায় হত্যা মামলা করেন। র‍্যাব জানায়,

আকাশ দাস হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীর আকাশ দাশ (২৬) হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. রায়হান ওরফে রেন্ডিকে (১৯) ঢাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তিনি পলাতক ছিলেন।

রায়হান হবিগঞ্জ সদর উপজেলার সওদাগর মিয়ার বাড়ি এলাকার ইসমাইলের ছেলে।

বুধবার (২০ মে) ঢাকার হাজারীবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব-৭ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গত ২৬ ফেব্রুয়ারি রাতে পাহাড়তলী থানার বিটাক এসটেক প্লাস্টিক ফ্যাক্টরি এলাকায় আকাশ দাসকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। গুরুতর আহতাবস্থায় তাকে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, আকাশ দাস ওই কারখানায় হেলপার হিসেবে কাজ করতেন। ঘটনার দিন রাতে কারখানার আরেক কর্মী মাইকেলকে স্থানীয় কিছু সন্ত্রাসী টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে আকাশ তাকে উদ্ধার করতে এগিয়ে যান। এ সময় পূর্বপরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে পালিয়ে যায়।

এ ঘটনায় পরদিন আকাশের বাবা বাবুল দাস পাহাড়তলী থানায় হত্যা মামলা করেন। র‍্যাব জানায়, মামলার পর থেকে প্রধান আসামি রায়হান ওরফে রেন্ডিকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তিনি ঢাকার হাজারীবাগ এলাকায় অবস্থান করছেন। পরে সোমবার দিবাগত রাতে র‍্যাব-৭ চট্টগ্রাম ও র‍্যাব-৩ ঢাকার যৌথ অভিযানে হাজারীবাগ থানার কালুনগর এলাকার একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য হাজারীবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমআরএএইচ/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow