আকাশছোঁয়া দামে বিক্রি হলো খালেদা জিয়াকে উপহার দেওয়া সেই ‘কালো মানিক’

বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দেওয়া পটুয়াখালীর আলোচিত ষাঁড় ‘কালো মানিক’ ২০ লাখ টাকায় বিক্রি হয়েছে। শনিবার (২৩ মে) রাজধানীর উত্তরা দিয়াবাড়ি পশুর হাটে সিলেটের ব্যবসায়ী ফাহিমের কাছে ২০ লাখ টাকায় গরুটি বিক্রি করা হয়। জানা গেছে, গত বছর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দেওয়া এ গরুটিকে ঘিরে পটুয়াখালীবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছিল। ১৮০০ কেজি ওজনের বিশালদেহী কালো মানিককে একনজর দেখতে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাঁটিবুনিয়া গ্রামের কৃষক সোহাগ মৃধার বাড়িতে প্রতিনিয়ত ভিড় করতেন আশপাশের মানুষ। রাজধানীর হাটে নিয়ে আসার পরও গরুটিকে ঘিরে মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। গরুটির সঙ্গে ছবি তুলতে ও এক নজর দেখতে ভিড় করেন অনেকে। সোহাগ মৃধা বলেন, ২০ লাখ টাকায় আমাদের কালো মানিককে বিক্রি করেছি। এই টাকা দিয়ে আমি আমার নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করব। তারপর বাকী টাকা দিয়ে নিজের সচ্ছলতা ফেরাতে একটি গরুর ফার্ম দেব। আমি খুবই খুশি যে গরুটি এই দামে বিক্রি করতে পেরেছি। যিনি কিনেছেন তিনিও সন্তুষ্

আকাশছোঁয়া দামে বিক্রি হলো খালেদা জিয়াকে উপহার দেওয়া সেই ‘কালো মানিক’

বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দেওয়া পটুয়াখালীর আলোচিত ষাঁড় ‘কালো মানিক’ ২০ লাখ টাকায় বিক্রি হয়েছে।

শনিবার (২৩ মে) রাজধানীর উত্তরা দিয়াবাড়ি পশুর হাটে সিলেটের ব্যবসায়ী ফাহিমের কাছে ২০ লাখ টাকায় গরুটি বিক্রি করা হয়।

জানা গেছে, গত বছর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দেওয়া এ গরুটিকে ঘিরে পটুয়াখালীবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছিল। ১৮০০ কেজি ওজনের বিশালদেহী কালো মানিককে একনজর দেখতে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাঁটিবুনিয়া গ্রামের কৃষক সোহাগ মৃধার বাড়িতে প্রতিনিয়ত ভিড় করতেন আশপাশের মানুষ।

রাজধানীর হাটে নিয়ে আসার পরও গরুটিকে ঘিরে মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। গরুটির সঙ্গে ছবি তুলতে ও এক নজর দেখতে ভিড় করেন অনেকে।

সোহাগ মৃধা বলেন, ২০ লাখ টাকায় আমাদের কালো মানিককে বিক্রি করেছি। এই টাকা দিয়ে আমি আমার নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করব। তারপর বাকী টাকা দিয়ে নিজের সচ্ছলতা ফেরাতে একটি গরুর ফার্ম দেব। আমি খুবই খুশি যে গরুটি এই দামে বিক্রি করতে পেরেছি। যিনি কিনেছেন তিনিও সন্তুষ্ট। তিনি আমাকে দাওয়াত দিয়েছেন পরিবারসহ। আমরা এখন সিলেটেই আছি।

সোহাগের স্ত্রী সুলতানা বেগম বলেন, এত বছর লালন-পালন করেছি। যদিও একটু খারাপ লাগছে। তবে আমরা ভালো দাম পেয়েছি। এ দিয়ে আমরা ভালোভাবে দিনযাপন করতে পারব।

প্রসঙ্গত, গত বছর পবিত্র ঈদুল আজহায় পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের কৃষক সোহাগ মৃধা কোরবানির গরু ‘কালো মানিক’ নামে একটি কোরবানির গরু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উপহার দিতে ঢাকায় নিয়ে গিয়েছিলেন।

পরে ‘কালো মানিক’ গ্রহণ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পুনরায় এটি কৃষক সোহাগ মৃধাকে ঈদ উপহার হিসেবে দিয়েছিলেন। এরপর এবার ‘কালো মানিক’-কে বিক্রির প্রস্তুতি নেওয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow