আকাশে আট ঘণ্টা, তারপর ফিরে এলো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট

দিল্লি থেকে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট প্রযুক্তিগত ত্রুটির কারণে মাঝ আকাশ থেকে ফিরে এসেছে। মঙ্গলবারের ওই ঘটনায় ফ্লাইটটি প্রায় আট ঘণ্টা আকাশে থাকার পর নিরাপদে দিল্লিতে অবতরণ করে বলে জানিয়েছে বিমান সংস্থাটি। এয়ার ইন্ডিয়ার এক বিবৃতিতে বলা হয়, ২৭ মে দিল্লি থেকে সান ফ্রান্সিসকোগামী ফ্লাইটটি প্রযুক্তিগত সমস্যার কারণে নির্ধারিত নিরাপত্তা প্রক্রিয়া অনুসরণ করে দিল্লিতে ফিরে আসে। বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং এখন তা কারিগরি পরীক্ষার মধ্য দিয়ে যাবে। ফ্লাইটটিতে ২৩০ জন যাত্রী ছিলেন। জানা গেছে, বিমানটি চীনের আকাশসীমায় প্রবেশের পর প্রায় তিন ঘণ্টা উড্ডয়নের পর দিল্লির দিকে ফিরে আসতে শুরু করে। বিমান সংস্থাটি জানিয়েছে, যাত্রী ও ক্রুদের নিরাপত্তা এবং সুস্থতাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে। এ ছাড়া প্রয়োজন অনুযায়ী খাবার, হোটেল থাকার ব্যবস্থা ও পুনঃনির্ধারিত যাত্রাসহ বিভিন্ন সহায়তা দেওয়া হচ্ছে। ঘটনাটি এমন সময়ে ঘটলো, যখন সম্প্রতি এয়ার ইন্ডিয়ার আরেকটি ফ্লাইটেও ইঞ্জিনসংক্রান্ত জটিলতা দেখা দিয়েছিল। সে সময় এয়ার ইন্ডিয়া

আকাশে আট ঘণ্টা, তারপর ফিরে এলো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট

দিল্লি থেকে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট প্রযুক্তিগত ত্রুটির কারণে মাঝ আকাশ থেকে ফিরে এসেছে। মঙ্গলবারের ওই ঘটনায় ফ্লাইটটি প্রায় আট ঘণ্টা আকাশে থাকার পর নিরাপদে দিল্লিতে অবতরণ করে বলে জানিয়েছে বিমান সংস্থাটি।

এয়ার ইন্ডিয়ার এক বিবৃতিতে বলা হয়, ২৭ মে দিল্লি থেকে সান ফ্রান্সিসকোগামী ফ্লাইটটি প্রযুক্তিগত সমস্যার কারণে নির্ধারিত নিরাপত্তা প্রক্রিয়া অনুসরণ করে দিল্লিতে ফিরে আসে। বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং এখন তা কারিগরি পরীক্ষার মধ্য দিয়ে যাবে।

ফ্লাইটটিতে ২৩০ জন যাত্রী ছিলেন। জানা গেছে, বিমানটি চীনের আকাশসীমায় প্রবেশের পর প্রায় তিন ঘণ্টা উড্ডয়নের পর দিল্লির দিকে ফিরে আসতে শুরু করে।

বিমান সংস্থাটি জানিয়েছে, যাত্রী ও ক্রুদের নিরাপত্তা এবং সুস্থতাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে। এ ছাড়া প্রয়োজন অনুযায়ী খাবার, হোটেল থাকার ব্যবস্থা ও পুনঃনির্ধারিত যাত্রাসহ বিভিন্ন সহায়তা দেওয়া হচ্ছে।

ঘটনাটি এমন সময়ে ঘটলো, যখন সম্প্রতি এয়ার ইন্ডিয়ার আরেকটি ফ্লাইটেও ইঞ্জিনসংক্রান্ত জটিলতা দেখা দিয়েছিল।

সে সময় এয়ার ইন্ডিয়া জানিয়েছিল, ককপিট ক্রুরা নির্ধারিত সব নিরাপত্তা প্রক্রিয়া অনুসরণ করে বিমানটি নিরাপদে অবতরণ করান এবং যাত্রী ও ক্রুরা স্বাভাবিকভাবে বিমান ত্যাগ করেন।

সূত্র: এনডিটিভি

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow