আখাউড়া সীমান্ত দিয়ে ঢাকা-আগরতলা বাস চলাচল শুরু

দেড় বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আগরতলা-ঢাকা বাস সার্ভিস পুনরায় চালু হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে আগরতলা থেকে পাঁচ যাত্রী নিয়ে ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট করপোরেশনের একটি বাস ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এর আগে সকালে ঢাকা থেকে একটি বাস আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় পৌঁছালে ত্রিপুরা রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী এবং ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট করপোরেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমর রায় বাসটিকে স্বাগত জানান। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় আগরতলা-ঢাকা রুটে যাত্রীবাহী বাস চলাচল।  এ সময় আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে আয়োজিত এক অনুষ্ঠানে ত্রিপুরার পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, আমাদের প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি) সবসময় বলেন যে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক যত মধুর হবে, ততই আমরা দুই দেশের উন্নতি সাধিত করতে পারব। একজন ভারতবাসী হিসেবে বাংলাদেশকে আমরা বরাবরই আমাদের পরিবারের সদস্য হিসেবে গণ্য করেছি। আজও আমরা বাংলাদেশকে পরিবারের সদস্য হিসেবে, নিকট আত্মীয় হিসেবে গণ্য করি। তিনি আরও বলেন, বাংলাদেশে কোনো অশান্তির পরিবেশ হবে— এটা আমাদের কাছে যে

আখাউড়া সীমান্ত দিয়ে ঢাকা-আগরতলা বাস চলাচল শুরু

দেড় বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আগরতলা-ঢাকা বাস সার্ভিস পুনরায় চালু হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে আগরতলা থেকে পাঁচ যাত্রী নিয়ে ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট করপোরেশনের একটি বাস ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।

এর আগে সকালে ঢাকা থেকে একটি বাস আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় পৌঁছালে ত্রিপুরা রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী এবং ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট করপোরেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমর রায় বাসটিকে স্বাগত জানান। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় আগরতলা-ঢাকা রুটে যাত্রীবাহী বাস চলাচল। 

এ সময় আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে আয়োজিত এক অনুষ্ঠানে ত্রিপুরার পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, আমাদের প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি) সবসময় বলেন যে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক যত মধুর হবে, ততই আমরা দুই দেশের উন্নতি সাধিত করতে পারব। একজন ভারতবাসী হিসেবে বাংলাদেশকে আমরা বরাবরই আমাদের পরিবারের সদস্য হিসেবে গণ্য করেছি। আজও আমরা বাংলাদেশকে পরিবারের সদস্য হিসেবে, নিকট আত্মীয় হিসেবে গণ্য করি।

তিনি আরও বলেন, বাংলাদেশে কোনো অশান্তির পরিবেশ হবে— এটা আমাদের কাছে যেমন শুভকর নয়, বাংলাদেশের নিজস্ব উন্নয়নের ক্ষেত্রেও সেটা শুভকর নয়। মাঝখানে যে বিপরীত পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতি কাটিয়ে উঠে গণতান্ত্রিক পরিবেশে একটা নতুন সরকার গঠিত হয়েছে। আমরা সেই নতুন সরকারকে অভিনন্দন জানাচ্ছি।

সুশান্ত চৌধুরী বলেন, আমরা আশা রাখব নতুন সরকার তাদের দেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে ভারত-বাংলাদেশের যে মৈত্রী, সুসম্পর্ক, যেটা এক বছর আগেও বিদ্যমান ছিল, সেটাকে ত্বরান্বিত করবে। দুই দেশের উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে এবং অগ্রগতির পথের দিশা দেখাবে।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আগরতলা-ঢাকা রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় বাংলাদেশিদের জন্য ভিসা পরিসেবাও সীমিত করে ভারত সরকার। দেড় বছরেরও বেশি সময় বন্ধের পর গত জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট করপোরেশনের (টিআরটিসি) একটি বাস আগরতলা-ঢাকা রুটে পরীক্ষামূলক চলাচল শুরু করে।

টিআরটিসি কর্তৃপক্ষের বরাত দিয়ে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) শরীফ রহমান বলেন, বাসটি গত জানুয়ারি মাস থেকেই পরীক্ষামূলকভাবে চলাচল করছে। আজকে আনুষ্ঠানিকভাবে চলাচল শুরু করেছে। প্রথম দিকে সপ্তাহে দুদিন চলাচল করবে বাসটি।

তিনি আরও বলেন, প্রথম দিন বাসের স্টাফ ও যাত্রী মিলিয়ে ৯ জন ঢাকা থেকে আগরতলায় গেছেন। আর আগরতলা থেকে ঢাকায় ফেরার পথে ছিলেন ৫ জন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow