‘আগামী মাসে ৫০ হাজার পরিবার পাবে ফ্যামিলি কার্ড’
পাঁচ ভাগে ভাগ করে ক্রমান্বয়ে সবাইকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। তিনি বলেন, দল-মত, ধর্ম, বর্ণ কোনো কিছু এ কার্ড প্রাপ্তিতে বাধা হয়ে দাঁড়াবে না। এছাড়া আগামী মাসে আরও ৩৭ থেকে ৫০ হাজার পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার কথাও জানান প্রতিমন্ত্রী। মঙ্গলবার (১০ মার্চ) বিকালে লালপুর উপজেলার গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে নাটোর জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘পরীক্ষামূলক পর্যায়ে সারাদেশের ৩৭ হাজার ৫৬৭ পরিবারকে ফ্যামিলি কার্ডের জন্য নির্বাচিত করা হয়েছে। প্রধানমন্ত্রী কড়াইলে ফ্যামিলি কার্ড উদ্বোধনের পর ইতোমধ্যে তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে। তার মধ্যে নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুর গ্রামে ৩৭৮ জনের মাঝে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। সেই কার্ডের ২ হাজার ৫০০ টাকা মোবাইল ব্যাংকিং বা ব্যাংক হিসাব নম্বরে পৌঁছে দেওয়া হয়েছে।’ প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি’র নির্বাচনী ইশতেহারের একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড সরকার গঠনের মাত্র ১৫ দিনের মাথায় উদ্ব
পাঁচ ভাগে ভাগ করে ক্রমান্বয়ে সবাইকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। তিনি বলেন, দল-মত, ধর্ম, বর্ণ কোনো কিছু এ কার্ড প্রাপ্তিতে বাধা হয়ে দাঁড়াবে না।
এছাড়া আগামী মাসে আরও ৩৭ থেকে ৫০ হাজার পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার কথাও জানান প্রতিমন্ত্রী।
মঙ্গলবার (১০ মার্চ) বিকালে লালপুর উপজেলার গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে নাটোর জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘পরীক্ষামূলক পর্যায়ে সারাদেশের ৩৭ হাজার ৫৬৭ পরিবারকে ফ্যামিলি কার্ডের জন্য নির্বাচিত করা হয়েছে। প্রধানমন্ত্রী কড়াইলে ফ্যামিলি কার্ড উদ্বোধনের পর ইতোমধ্যে তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে। তার মধ্যে নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুর গ্রামে ৩৭৮ জনের মাঝে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। সেই কার্ডের ২ হাজার ৫০০ টাকা মোবাইল ব্যাংকিং বা ব্যাংক হিসাব নম্বরে পৌঁছে দেওয়া হয়েছে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি’র নির্বাচনী ইশতেহারের একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড সরকার গঠনের মাত্র ১৫ দিনের মাথায় উদ্বোধন হয়েছে। সেই ফ্যামিলি কার্ড নিয়ে আজ আমি আপনাদের মাঝে এসেছি।’
প্রতিমন্ত্রী ছাড়া বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক সৈয়দ মোস্তাক আহমেদ, নাটোর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুল ওয়াহাব, লালপুর উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভ।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবির হোসেন, লালপুর থানার ওসি মজিবর রহমান, নাটোর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান, লালপুর উপজেলা সমাজসেবা কর্তকর্তা নাজমুল খাঁন, নাটোর জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু প্রমুখ। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।
What's Your Reaction?