আগামী শনিবারের ছুটি বাতিল ব্যাংকে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী শনিবার (২৩ মে) দেশের তফসিলি ব্যাংকসমূহের সব শাখা ও উপশাখা খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৮ মে) বাংলাদেশ ব্যাংকের জারি করা এক বিজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে আগামী সোমবার (২৫ মে) রোববার (৩১ মে) পর্যন্ত টানা সাত দিন বন্ধ থাকবে দেশের সব ব্যাংক। তবে এতে উল্লেখ করা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় আগামী শনিবার (২৩ মে) ও রোববার (২৪ মে) তফসিলি ব্যাংকসমূহের সব শাখা ও উপশাখা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। এদিকে ঈদের আগে তৈরি পোশাক শিল্প খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো সোমবার (২৫ মে) ও মঙ্গলবার (২৬ মে) সীমিত পরিসরে চালু থাকবে। এসব শাখায় অফিস সময় হবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এবং লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

আগামী শনিবারের ছুটি বাতিল ব্যাংকে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী শনিবার (২৩ মে) দেশের তফসিলি ব্যাংকসমূহের সব শাখা ও উপশাখা খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৮ মে) বাংলাদেশ ব্যাংকের জারি করা এক বিজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

ঈদুল আজহা উপলক্ষে আগামী সোমবার (২৫ মে) রোববার (৩১ মে) পর্যন্ত টানা সাত দিন বন্ধ থাকবে দেশের সব ব্যাংক। তবে এতে উল্লেখ করা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় আগামী শনিবার (২৩ মে) ও রোববার (২৪ মে) তফসিলি ব্যাংকসমূহের সব শাখা ও উপশাখা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।

এদিকে ঈদের আগে তৈরি পোশাক শিল্প খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো সোমবার (২৫ মে) ও মঙ্গলবার (২৬ মে) সীমিত পরিসরে চালু থাকবে। এসব শাখায় অফিস সময় হবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এবং লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow