আগামীতে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসবে : ডা. তাহের

জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, প্রধান বিরোধীদল হিসেবেই আগামীতে জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে বলে তারা আশাবাদী। রোববার (৩১ মে) কুমিল্লার চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. তাহের বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আমাদের চেয়ে ১০ শতাংশ ভোট বেশি পেয়েছে। জামায়াতে ইসলামী এককভাবে ৬৮টি এবং জোটগতভাবে ৭৭টি আসন পেয়েছে। প্রধান বিরোধীদল মানে আগামীতে যারা ক্ষমতায় আসবে। আমরা আশা করছি, আগামীতেই জামায়াতে ইসলামীই রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার থাকাকালে এ এলাকার অবকাঠামো উন্নয়নের জন্য ১২০ কোটি টাকার বরাদ্দ নিয়ে এসেছি। নির্বাচন অতিবাহিত হয়েছে মাত্র তিন মাস। এরই মধ্যে এলাকার উন্নয়নের জন্য আরও ১০০ কোটি টাকার বরাদ্দ এনেছি। তিনি বলেন, সবে সরকারের তিন মাস অতিবাহিত হয়েছে। যদি বিএনপি পাঁচ বছর ক্ষমতায় টিকে যায়, তাহলে এই বরাদ্দ আরও কয়েকগুণ বৃদ্ধি পাব

আগামীতে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসবে : ডা. তাহের
জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, প্রধান বিরোধীদল হিসেবেই আগামীতে জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে বলে তারা আশাবাদী। রোববার (৩১ মে) কুমিল্লার চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. তাহের বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আমাদের চেয়ে ১০ শতাংশ ভোট বেশি পেয়েছে। জামায়াতে ইসলামী এককভাবে ৬৮টি এবং জোটগতভাবে ৭৭টি আসন পেয়েছে। প্রধান বিরোধীদল মানে আগামীতে যারা ক্ষমতায় আসবে। আমরা আশা করছি, আগামীতেই জামায়াতে ইসলামীই রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার থাকাকালে এ এলাকার অবকাঠামো উন্নয়নের জন্য ১২০ কোটি টাকার বরাদ্দ নিয়ে এসেছি। নির্বাচন অতিবাহিত হয়েছে মাত্র তিন মাস। এরই মধ্যে এলাকার উন্নয়নের জন্য আরও ১০০ কোটি টাকার বরাদ্দ এনেছি। তিনি বলেন, সবে সরকারের তিন মাস অতিবাহিত হয়েছে। যদি বিএনপি পাঁচ বছর ক্ষমতায় টিকে যায়, তাহলে এই বরাদ্দ আরও কয়েকগুণ বৃদ্ধি পাবে। চৌদ্দগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে ডা. তাহের বলেন, চৌদ্দগ্রামের মৌলিক সমস্যা কিশোর গ্যাং ও মাদক ব্যবসা। এই চৌদ্দগ্রামে এ দুটির কোনো স্থান হবে না। কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের ছয় মাস সময় দিলাম। আপনারা অন্যকোনো ব্যবসা খুঁজে নিন। এরপরও যদি এ পথে থাকেন, তাহলে বুঝতে হবে আপনারা ইচ্ছাকৃতভাবে এ কাজ করছেন। তিনি আরও বলেন, কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীর সংখ্যা বেশি নয়, ভালো মানুষের সংখ্যাই বেশি। তাদের ধরতে জনগণ ঘর থেকে বের হলে সমাজ থেকে অপরাধ কমে যাবে। আমার নেতৃত্বেই কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযান পরিচালিত হবে। তাদের আর ছাড় দেওয়া হবে না। উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি বেলাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কুমিল্লা দক্ষিণ জেলা আমীর অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক আমীর আব্দুস সাত্তার, কুমিল্লা মহানগরী সেক্রেটারি মাহবুবুর রহমান, কুমিল্লা মেডিকেল সেন্টারের এমডি ডা. শফিকুর রহমান পাটোয়ারী, ইসলামী চিন্তাবিদ ড. আবুল কালাম আজাদ বাশারসহ স্থানীয় নেতারা। অনুষ্ঠানে চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow