আগুনে পুড়ল ৯টি দোকান, কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি

রৌমারী উপজেলার ৫নং যাদুরচর ইউনিয়নের সায়দাবাদ বাজারে আগুনে ৯টি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এতে কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে। রবিবার ভোর ৪টার দিকে সায়দাবাদ বাজারের একটি মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। দোকানের মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। খবর পেয়ে কর্তিমারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ৯টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন মমিনুল ইসলাম, লালচাঁদ, আব্দুস সবুর, নুর মোহাম্মদ, শহিদুর রহমান, মিজানুর রহমান, বাবু মিয়া, আব্দুল খালেক ও আলতাফ হোসেন। কত্তিমারী ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহজাদা বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত শেষে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ফায়ার সার্ভিসের প্রাথমিক তালিকা অনুযায়ী, আগুনে ১ কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে। রৌমারী উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। তিনি সার্বিক সহযোগিতা ও প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

আগুনে পুড়ল ৯টি দোকান, কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি

রৌমারী উপজেলার ৫নং যাদুরচর ইউনিয়নের সায়দাবাদ বাজারে আগুনে ৯টি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এতে কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে।

রবিবার ভোর ৪টার দিকে সায়দাবাদ বাজারের একটি মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। দোকানের মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।

খবর পেয়ে কর্তিমারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ৯টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন মমিনুল ইসলাম, লালচাঁদ, আব্দুস সবুর, নুর মোহাম্মদ, শহিদুর রহমান, মিজানুর রহমান, বাবু মিয়া, আব্দুল খালেক ও আলতাফ হোসেন।

কত্তিমারী ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহজাদা বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত শেষে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ফায়ার সার্ভিসের প্রাথমিক তালিকা অনুযায়ী, আগুনে ১ কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে।

রৌমারী উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। তিনি সার্বিক সহযোগিতা ও প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow