সড়কে প্রাণ গেল ২ কিশোরের
নোয়াখালীর কবিরহাটে পিকআপভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছেন। দুর্ঘটনার পর পুলিশ পিকআপভ্যানসহ চালক মহিউদ্দিনকে আটক করেছে। মঙ্গলবার (২৩ জুন) রাত পৌনে ৯টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের সোনাপুর-কবিরহাট সড়কের বারীপুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাসেম বেপারী বাড়ির কামাল উদ্দিনের ছেলে তারেক রহমান শিবলু (১৬) এবং ৯ নম্বর ওয়ার্ডের গফুর আলী জমাদার বাড়ির রহমত উল্যার ছেলে জিহাদ হোসেন (১৯)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কবিরহাট থেকে একটি বালুবাহী পিকআপভ্যান সোনাপুরের দিকে যাচ্ছিল। রাত পৌনে ৯টার দিকে বারীপুকুর পাড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন দুজন। কবিরহাট থানার ওসি নিজাম উদ্দীন ভূঁইয়া বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পিকআপভ্যান চালক মহিউদ্দিনকে গাড়িসহ আটক করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহণ করব।
নোয়াখালীর কবিরহাটে পিকআপভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছেন। দুর্ঘটনার পর পুলিশ পিকআপভ্যানসহ চালক মহিউদ্দিনকে আটক করেছে।
মঙ্গলবার (২৩ জুন) রাত পৌনে ৯টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের সোনাপুর-কবিরহাট সড়কের বারীপুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাসেম বেপারী বাড়ির কামাল উদ্দিনের ছেলে তারেক রহমান শিবলু (১৬) এবং ৯ নম্বর ওয়ার্ডের গফুর আলী জমাদার বাড়ির রহমত উল্যার ছেলে জিহাদ হোসেন (১৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কবিরহাট থেকে একটি বালুবাহী পিকআপভ্যান সোনাপুরের দিকে যাচ্ছিল। রাত পৌনে ৯টার দিকে বারীপুকুর পাড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন দুজন।
কবিরহাট থানার ওসি নিজাম উদ্দীন ভূঁইয়া বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পিকআপভ্যান চালক মহিউদ্দিনকে গাড়িসহ আটক করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহণ করব।
What's Your Reaction?