আঙুল ভেঙে ২০ দিনের জন্য মাঠের বাইরে মার্তিনেজ, খেলা হবে বিশ্বকাপ?
উয়েফা ইউরোপা কাপের ফাইনালের আগে অনুশীলনের সময় আঙুলে চোট পান এমিলিয়ানো মার্তিনেজ। ভাঙা আঙুল নিয়েই খেলেন ফাইনাল। ফ্রেইবুর্গকে ৩-০ ব্যবধানে পরাজিত করে শিরোপা জেতা ফাইনালে ভাঙা আঙুল নিয়েই ভূমিকা রাখেন দিবু। আর্জেন্টিনা দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে তার চোটের খবরটি। ডান হাতের অনামিকা আঙুলে চোট পেয়েছেন তিনি। বিশ্বকাপের আগেই তিনি সেরে উঠবেন বলে আশা করা হচ্ছে। তবে মিস করবেন বিশ্বকাপের আগের প্রীতি ম্যাচগুলো। ইউরোপা কাপের ফাইনাল ম্যাচ শেষে ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আজ ওয়ার্ম-আপের সময় আমার আঙুল ভেঙে গেছে। কিন্তু প্রতিটি খারাপ ঘটনার মধ্যেও ভালো কিছু থাকে। আমি সারাজীবন এভাবেই করেছি, এখনও করছি।’ চোট পাওয়ার পর একাধিক পরীক্ষা করা হয় এই অভিজ্ঞ গোলরক্ষকের। আঙুলে ছোট ধরনের ফ্র্যাকচার ধরা পড়ে। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, তার অস্ত্রোপচারের প্রয়োজন হবে না তবে তিনি প্রায় ২০ দিনের জন্য মাঠের বাইরে থাকবেন। চোটের কারণে বিশ্বকাপ মিস না করলেও বিশ্বকাপকে সামনে রেখে হতে যাওয়া প্রস্তুতি ম্যাচগুলোতে মাঠে নামা হচ্ছে না গেল গত পাঁচ বছরে আর্জেন্টিনা ফুটবল দলের অন্যত
উয়েফা ইউরোপা কাপের ফাইনালের আগে অনুশীলনের সময় আঙুলে চোট পান এমিলিয়ানো মার্তিনেজ। ভাঙা আঙুল নিয়েই খেলেন ফাইনাল। ফ্রেইবুর্গকে ৩-০ ব্যবধানে পরাজিত করে শিরোপা জেতা ফাইনালে ভাঙা আঙুল নিয়েই ভূমিকা রাখেন দিবু।
আর্জেন্টিনা দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে তার চোটের খবরটি। ডান হাতের অনামিকা আঙুলে চোট পেয়েছেন তিনি। বিশ্বকাপের আগেই তিনি সেরে উঠবেন বলে আশা করা হচ্ছে। তবে মিস করবেন বিশ্বকাপের আগের প্রীতি ম্যাচগুলো।
ইউরোপা কাপের ফাইনাল ম্যাচ শেষে ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আজ ওয়ার্ম-আপের সময় আমার আঙুল ভেঙে গেছে। কিন্তু প্রতিটি খারাপ ঘটনার মধ্যেও ভালো কিছু থাকে। আমি সারাজীবন এভাবেই করেছি, এখনও করছি।’
চোট পাওয়ার পর একাধিক পরীক্ষা করা হয় এই অভিজ্ঞ গোলরক্ষকের। আঙুলে ছোট ধরনের ফ্র্যাকচার ধরা পড়ে। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, তার অস্ত্রোপচারের প্রয়োজন হবে না তবে তিনি প্রায় ২০ দিনের জন্য মাঠের বাইরে থাকবেন।
চোটের কারণে বিশ্বকাপ মিস না করলেও বিশ্বকাপকে সামনে রেখে হতে যাওয়া প্রস্তুতি ম্যাচগুলোতে মাঠে নামা হচ্ছে না গেল গত পাঁচ বছরে আর্জেন্টিনা ফুটবল দলের অন্যতম প্রতীক হয়ে ওঠা এই গোলরক্ষক। আশা করা হচ্ছে বিশ্বকাপের প্রথম ম্যাচে ফিরবেন তিনি।
আর্জেন্টিনা আগামী ৬ জুন টেক্সাসের কাইল ফিল্ডে হন্ডুরাসের মুখোমুখি হবে প্রথম প্রস্তুতি ম্যাচে। দ্বিতীয় ম্যাচে ৯ জুন অ্যালাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ডের বিপক্ষে খেলবে।
শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনা গ্রুপ ‘জে’-তে রয়েছে। যেখানে তাদের সঙ্গে আছে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। প্রথম ম্যাচ ১৬ জুন, কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে।
আইএন
What's Your Reaction?