আজ ওয়াকআউটের সিদ্ধান্ত সরকারের জবাবের ওপর নির্ভর করবে : আজহারুল ইসলাম

সংসদে আজও ওয়াকআউট হবে কি না, সে বিষয়ে সরকারের জবাবের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সভাপতিমণ্ডলীর প্যানেলের সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম। তিনি বলেন, ‘আপাতত তারা সংসদে প্রশ্ন উত্থাপন করবেন। সরকার কী জবাব দেয়, তার ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।’ রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। এর গত বৃহস্পতিবার  ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন পরিচালনার জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর প্যানেল মনোনয়ন দেওয়া হয়। এতে সরকারি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চারজন সদস্যের সঙ্গে জামায়াতে ইসলামীর এ টি এম আজহারুল ইসলামকে রাখা হয়েছে। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় বিগত আওয়ামী লীগ সরকারের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেন। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই রায় বাতিল করে তাকে খালাস দেন। বৃহস্পতিবার (১২ মার

আজ ওয়াকআউটের সিদ্ধান্ত সরকারের জবাবের ওপর নির্ভর করবে : আজহারুল ইসলাম

সংসদে আজও ওয়াকআউট হবে কি না, সে বিষয়ে সরকারের জবাবের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সভাপতিমণ্ডলীর প্যানেলের সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম। তিনি বলেন, ‘আপাতত তারা সংসদে প্রশ্ন উত্থাপন করবেন। সরকার কী জবাব দেয়, তার ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।’

রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

এর গত বৃহস্পতিবার  ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন পরিচালনার জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর প্যানেল মনোনয়ন দেওয়া হয়। এতে সরকারি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চারজন সদস্যের সঙ্গে জামায়াতে ইসলামীর এ টি এম আজহারুল ইসলামকে রাখা হয়েছে।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় বিগত আওয়ামী লীগ সরকারের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেন। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই রায় বাতিল করে তাকে খালাস দেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদের রেওয়াজ অনুযায়ী দেশি-বিদেশি বিশিষ্টজন, সাবেক রাষ্ট্রপতি ও সাবেক সংসদ সদস্যদের স্মরণে শোকপ্রস্তাব গৃহীত হয়। একই সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহতদেরও স্মরণ করা হয়।

এ সময় একাত্তরের যুদ্ধাপরাধে দণ্ডিত জামায়াতে ইসলামীর ছয়জন এবং বিএনপির এক নেতার নামও শোকপ্রস্তাবে যুক্ত করা হয়। রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা করে অধিবেশনে জামায়াতে ইসলামীর নেতৃত্বে বিরোধী দলের সংসদ সদস্যরা হট্টগোল ও ওয়াকআউট করেন।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow