আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান ও শফিকুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এই দুই শীর্ষ নেতার ভাষণ সম্প্রচার করবে। বিটিভি সূত্র জানায়, আজ সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভাষণ সম্প্রচার করা হবে। এরপর সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে প্রচার করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জাতির উদ্দেশে ভাষণ। এছাড়াও, নির্বাচনি প্রচারের অংশ হিসেবে আজ সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যেই বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের ভাষণ সম্প্রচারের কথা রয়েছে। এর আগে গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। ওইদিন সন্ধ্যা ৬টায় চরমোনাই পীরের ভাষণ এবং সন্ধ্যা ৭টায় নাহিদ ইসলামের ভাষণ সম্প্রচার করা হয়। এদিকে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রেস সচিব সালেহ শিবলী গত ব

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান ও শফিকুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এই দুই শীর্ষ নেতার ভাষণ সম্প্রচার করবে।

বিটিভি সূত্র জানায়, আজ সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভাষণ সম্প্রচার করা হবে। এরপর সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে প্রচার করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জাতির উদ্দেশে ভাষণ।

এছাড়াও, নির্বাচনি প্রচারের অংশ হিসেবে আজ সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যেই বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের ভাষণ সম্প্রচারের কথা রয়েছে।

এর আগে গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। ওইদিন সন্ধ্যা ৬টায় চরমোনাই পীরের ভাষণ এবং সন্ধ্যা ৭টায় নাহিদ ইসলামের ভাষণ সম্প্রচার করা হয়।

এদিকে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রেস সচিব সালেহ শিবলী গত বুধবার গণমাধ্যমকে জানান, নির্বাচন কমিশনের অনুমোদন অনুযায়ী আগামী ৯ ফেব্রুয়ারি বিটিভিতে জাতির উদ্দেশে নির্বাচনি ভাষণ দেবেন তারেক রহমান।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, নির্বাচনি প্রচারের অংশ হিসেবে জামায়াত আমির ডা. শফিকুর রহমান আজ রাত ৯টায় জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার পরিকল্পনা করলেও তা বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সম্প্রচারের জন্য নির্বাচন কমিশনের অনুমতি চাওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের প্রেক্ষাপটে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন হিসেবে জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে অঙ্গীকারবদ্ধ।

এদিকে, নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের সই করা এক চিঠিতে বিটিভির মহাপরিচালককে নির্বাচনি ভাষণ সম্প্রচার সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সমমুখী নির্বাচনি পরিবেশ সৃষ্টি অত্যন্ত জরুরি। সে লক্ষ্যে বিটিভিতে সব রাজনৈতিক দলের জন্য সমান প্রচার সুযোগ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে কমিশন।

ইসি জানায়, জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৬(গ) অনুসরণ করে আবেদনের ক্রমানুসারে রাজনৈতিক দলগুলোর প্রধানদের জন্য নির্বাচনি প্রচারের স্লট বরাদ্দ করতে হবে। ভাষণের সময়কাল এবং রেকর্ডিংয়ের তারিখ ও সময় সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে বিটিভি চূড়ান্ত করবে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow