আজ থেকে শুরু ৭৯তম কান চলচ্চিত্র উৎসব, জমবে তারকাদের মিলনমেলা

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরগুলোর একটি কানস ফিল্ম ফেস্টিভ্যাল। এর ৭৯তম আয়োজন শুরু হচ্ছে আজ মঙ্গলবার (১২ মে) থেকে। ফ্রান্সের উপকূলীয় কান শহরে আগামী ২৩ মে পর্যন্ত চলবে এই উৎসব। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ঐতিহ্যবাহী পালে দে ফেস্টিভাল এ দে কঁগ্রে প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়েই শুরু হবে বহুল প্রতীক্ষিত রেড কার্পেট আয়োজন। সেখানে অংশ নেবেন বিশ্বের নামকরা নির্মাতা, অভিনেতা ও চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা। উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থাপনা করবেন ফরাসি অভিনেত্রী আইসা মাইগা। এবারের প্রতিযোগিতা বিভাগের জুরি বোর্ডের সভাপতির দায়িত্বে আছেন দক্ষিণ কোরিয়ার নির্মাতা পার্ক চান-উক। এবারের মূল প্রতিযোগিতা বিভাগে স্থান পেয়েছে ২১টি চলচ্চিত্র। মর্যাদাপূর্ণ ‘পাম দ’অর’ পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন ইরানের আসগর ফারহাদি, স্পেনের পেদ্রো আলমোদোভার, জাপানের হিরোকাজু কোরে-এদা, পোল্যান্ডের পাওয়েল পাভলিকোভস্কি এবং জাপানের রিউসুকে হামাগুচিসহ একাধিক খ্যাতিমান নির্মাতা। উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে ফরাসি নির্মাতা পিয়ের সালভাদোরি পরিচালিত রোমান্টিক সিনেমা ‘দ্য ইলেকট্রি

আজ থেকে শুরু ৭৯তম কান চলচ্চিত্র উৎসব, জমবে তারকাদের মিলনমেলা

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরগুলোর একটি কানস ফিল্ম ফেস্টিভ্যাল। এর ৭৯তম আয়োজন শুরু হচ্ছে আজ মঙ্গলবার (১২ মে) থেকে। ফ্রান্সের উপকূলীয় কান শহরে আগামী ২৩ মে পর্যন্ত চলবে এই উৎসব।

স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ঐতিহ্যবাহী পালে দে ফেস্টিভাল এ দে কঁগ্রে প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়েই শুরু হবে বহুল প্রতীক্ষিত রেড কার্পেট আয়োজন। সেখানে অংশ নেবেন বিশ্বের নামকরা নির্মাতা, অভিনেতা ও চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা।

উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থাপনা করবেন ফরাসি অভিনেত্রী আইসা মাইগা। এবারের প্রতিযোগিতা বিভাগের জুরি বোর্ডের সভাপতির দায়িত্বে আছেন দক্ষিণ কোরিয়ার নির্মাতা পার্ক চান-উক।

এবারের মূল প্রতিযোগিতা বিভাগে স্থান পেয়েছে ২১টি চলচ্চিত্র। মর্যাদাপূর্ণ ‘পাম দ’অর’ পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন ইরানের আসগর ফারহাদি, স্পেনের পেদ্রো আলমোদোভার, জাপানের হিরোকাজু কোরে-এদা, পোল্যান্ডের পাওয়েল পাভলিকোভস্কি এবং জাপানের রিউসুকে হামাগুচিসহ একাধিক খ্যাতিমান নির্মাতা।

উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে ফরাসি নির্মাতা পিয়ের সালভাদোরি পরিচালিত রোমান্টিক সিনেমা ‘দ্য ইলেকট্রিক কিস’। পাশাপাশি বিভিন্ন বিভাগে থাকছে বিশ্ব প্রিমিয়ার ও বিশেষ প্রদর্শনী।

চলচ্চিত্রে আজীবন অবদানের স্বীকৃতিস্বরূপ এবারের সম্মানসূচক ‘পাম দ’অর’ দেওয়া হবে নিউজিল্যান্ডের কিংবদন্তি পরিচালক পিটার জ্যাকসন এবং মার্কিন সংগীত ও চলচ্চিত্র ব্যক্তিত্ব বারব্রা স্ট্রাইস্যান্ডকে।

বিশ্লেষকদের মতে, এবারের আসরে হলিউড নির্ভরতার পরিবর্তে আন্তর্জাতিক ও স্বাধীন ধারার সিনেমাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন প্রজন্মের নির্মাতাদের অংশগ্রহণও এবারের কান উৎসবকে আরও বৈচিত্র্যময় করেছে।

আগামী ২৩ মে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এর মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব চলচ্চিত্রপ্রেমীদের বহুল প্রতীক্ষিত এই আয়োজন।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow