আজ বিকেলে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিয়মিত সংবাদ সম্মেলন বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বুধবার জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্র জানিয়েছে। এতে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনের তথ্য গণমাধ্যমে যথাযথভাবে প্রচার ও প্রকাশের লক্ষ্যে বিভিন্ন জাতীয় দৈনিক, বার্তা সংস্থা ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধি এবং ফটো সাংবাদিকদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow