আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

দীর্ঘ ১৫ বছর পর দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। বুধবার (৯ জুন) সকাল ১১টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডে। নিজেদের মাঠে সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা চারটি ওয়ানডে সিরিজ জিতেছে টাইগাররা। সেই আত্মবিশ্বাস নিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে মেহেদী হাসান মিরাজের দল। অন্যদিকে পূর্ণশক্তির দল নিয়ে বাংলাদেশ সফরে আসতে পারেনি অস্ট্রেলিয়া। চোটের কারণে ওয়ানডে সিরিজে নেই অধিনায়ক মিচেল মার্শ। ব্যক্তিগত কারণে পুরো সফর থেকেই ছুটি নিয়েছেন তারকা ওপেনার ট্রাভিস হেড। ফলে জশ ইংলিসের নেতৃত্বে কিছুটা ‘অনভিজ্ঞ’ দল নিয়েই মাঠে নামছে সফরকারীরা। মিরপুরের উইকেট নিয়েও রয়েছে বাড়তি আগ্রহ। এক সময় স্পিনারদের জন্য স্বর্গ হিসেবে পরিচিত এই মাঠে সাম্প্রতিক সময়ে পেসাররাও দারুণ সফল। তাই বাংলাদেশের নাহিদ রানা, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের পেস আক্রমণের দিকে নজর থাকবে সবার। আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা থাকলেও ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা,

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই
দীর্ঘ ১৫ বছর পর দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। বুধবার (৯ জুন) সকাল ১১টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডে। নিজেদের মাঠে সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা চারটি ওয়ানডে সিরিজ জিতেছে টাইগাররা। সেই আত্মবিশ্বাস নিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে মেহেদী হাসান মিরাজের দল। অন্যদিকে পূর্ণশক্তির দল নিয়ে বাংলাদেশ সফরে আসতে পারেনি অস্ট্রেলিয়া। চোটের কারণে ওয়ানডে সিরিজে নেই অধিনায়ক মিচেল মার্শ। ব্যক্তিগত কারণে পুরো সফর থেকেই ছুটি নিয়েছেন তারকা ওপেনার ট্রাভিস হেড। ফলে জশ ইংলিসের নেতৃত্বে কিছুটা ‘অনভিজ্ঞ’ দল নিয়েই মাঠে নামছে সফরকারীরা। মিরপুরের উইকেট নিয়েও রয়েছে বাড়তি আগ্রহ। এক সময় স্পিনারদের জন্য স্বর্গ হিসেবে পরিচিত এই মাঠে সাম্প্রতিক সময়ে পেসাররাও দারুণ সফল। তাই বাংলাদেশের নাহিদ রানা, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের পেস আক্রমণের দিকে নজর থাকবে সবার। আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা থাকলেও ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা, পূর্ণ ৫০ ওভারের ম্যাচেই দেখা যাবে দুই দলের লড়াই। সবকিছু ঠিক থাকলে সকাল ১১টায় প্রথম বল মাঠে গড়াবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow