আজ সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে যাচ্ছেন তারেক রহমান

দীর্ঘ বছর পর টাঙ্গাইল ও সিরাজগঞ্জ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার এই সফরকে ঘিরে দুই জেলাতেই দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও বিরাজ করছে বাড়তি আগ্রহ। সিরাজগঞ্জ বিএনপি জানিয়েছে, শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে বগুড়া থেকে ঢাকায় ফেরার পথে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় বিসিক শিল্পপার্ক মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় যোগ দেবেন তারেক রহমান। এ উপলক্ষে জনসভাস্থল প্রস্তুত করা হয়েছে। তার আগমন ঘিরে সিরাজগঞ্জ জেলায় বইছে উৎসবের আমেজ। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষও তাকে বরণ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। একই সঙ্গে সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। রাজশাহী ও রংপুর বিভাগের নির্বাচনি সফরের অংশ হিসেবে সিরাজগঞ্জে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান। শনিবারের জনসভায় তিনি জেলার ছয়টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন বলে দলীয় সূত্র জানিয়েছে। সিরাজগঞ্জের জনসভা শেষে তার পরবর্তী গন্তব্য টাঙ্গাইল। শনিবার বিকেল ৪টায় যমুনাসেতু–টাঙ্গাইল–ঢাকা মহাসড়কের দরুন-চরজানা বাইপাস সংলগ্ন খোলা মাঠে

আজ সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে যাচ্ছেন তারেক রহমান

দীর্ঘ বছর পর টাঙ্গাইল ও সিরাজগঞ্জ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার এই সফরকে ঘিরে দুই জেলাতেই দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও বিরাজ করছে বাড়তি আগ্রহ।

সিরাজগঞ্জ বিএনপি জানিয়েছে, শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে বগুড়া থেকে ঢাকায় ফেরার পথে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় বিসিক শিল্পপার্ক মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় যোগ দেবেন তারেক রহমান। এ উপলক্ষে জনসভাস্থল প্রস্তুত করা হয়েছে। তার আগমন ঘিরে সিরাজগঞ্জ জেলায় বইছে উৎসবের আমেজ। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষও তাকে বরণ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। একই সঙ্গে সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

রাজশাহী ও রংপুর বিভাগের নির্বাচনি সফরের অংশ হিসেবে সিরাজগঞ্জে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান। শনিবারের জনসভায় তিনি জেলার ছয়টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

সিরাজগঞ্জের জনসভা শেষে তার পরবর্তী গন্তব্য টাঙ্গাইল। শনিবার বিকেল ৪টায় যমুনাসেতু–টাঙ্গাইল–ঢাকা মহাসড়কের দরুন-চরজানা বাইপাস সংলগ্ন খোলা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান।

দীর্ঘ ২১ বছর পর প্রিয় নেতাকে কাছ থেকে দেখার আশায় মুখিয়ে আছেন টাঙ্গাইল জেলা বিএনপির নেতাকর্মীরা। দলীয় সূত্র জানায়, টাঙ্গাইল জেলায় এটিই হবে তারেক রহমানের প্রথম রাজনৈতিক জনসভা।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে টাঙ্গাইল জেলা বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। জনসভাস্থল নির্ধারণ ও একাধিকবার পরিদর্শনের পাশাপাশি নেতাকর্মীদের দিকনির্দেশনা দিয়ে সার্বিক তদারকি করছেন দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। সমাবেশস্থলে শতাধিক মাইক, বড় মঞ্চসহ বিশাল আয়োজন করা হয়েছে। এ ছাড়া বৃহস্পতিবার রাতে নেতাকর্মীদের নিয়ে একটি বিশেষ প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow