আজ স্টার সিনেপ্লেক্স মুক্তি পেল বিশ্ব কাঁপানো ৪ সিনেমা

ঢাকার সিনেমাপ্রেমীদের জন্য নতুন চমক নিয়ে এসেছে স্টার সিনেপ্লেক্স। শুক্রবার (২৪ জুলাই) থেকে দেশের মাল্টিপ্লেক্স চেইনটির সব শাখায় একসঙ্গে মুক্তি পেয়েছে চারটি ভিন্ন ঘরানার আন্তর্জাতিক সিনেমা। হরর, সাইকোলজিক্যাল থ্রিলার, অ্যানিমেটেড সায়েন্স ফিকশন এবং থ্রিডি কনসার্ট ফিল্ম—সব মিলিয়ে দর্শকদের জন্য বৈচিত্র্যময় বিনোদনের আয়োজন করেছে সিনেপ্লেক্স। মুক্তিপ্রাপ্ত চার সিনেমার মধ্যে রয়েছে হরর ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি ‘Evil Dead Burn’। সেবাস্তিয়ান ভানিচেক পরিচালিত এ ছবিতে স্বামীর মৃত্যুর পর নির্জন এক বাড়িতে গিয়ে ভয়ংকর অতিপ্রাকৃত শক্তির মুখোমুখি হওয়া এক নারীর গল্প তুলে ধরা হয়েছে। ছবিটিতে অভিনয় করেছেন সুহেইলা ইয়াকুব, হান্টার ডুহান ও লুসিয়ান বুকানন।  হররপ্রেমীদের জন্য আরও রয়েছে আন্দ্রে ওভ্রেডাল পরিচালিত সাইকোলজিক্যাল থ্রিলার ‘Passenger’। ভ্যানে করে রোড ট্রিপে বের হওয়া এক দম্পতি দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে উদ্ধার করতে গিয়ে অজানা অতিপ্রাকৃত আতঙ্কে জড়িয়ে পড়ে। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জ্যাকব সিপিও, লু লোবেল ও মেলিসা লিও। পরিবারের ছোট-বড় সবার জন্য মুক্তি পেয়েছে অ্যানিমেটেড সায়েন্স ফিকশন ‘Time Hoppers

আজ স্টার সিনেপ্লেক্স মুক্তি পেল বিশ্ব কাঁপানো ৪ সিনেমা

ঢাকার সিনেমাপ্রেমীদের জন্য নতুন চমক নিয়ে এসেছে স্টার সিনেপ্লেক্স। শুক্রবার (২৪ জুলাই) থেকে দেশের মাল্টিপ্লেক্স চেইনটির সব শাখায় একসঙ্গে মুক্তি পেয়েছে চারটি ভিন্ন ঘরানার আন্তর্জাতিক সিনেমা। হরর, সাইকোলজিক্যাল থ্রিলার, অ্যানিমেটেড সায়েন্স ফিকশন এবং থ্রিডি কনসার্ট ফিল্ম—সব মিলিয়ে দর্শকদের জন্য বৈচিত্র্যময় বিনোদনের আয়োজন করেছে সিনেপ্লেক্স।

মুক্তিপ্রাপ্ত চার সিনেমার মধ্যে রয়েছে হরর ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি ‘Evil Dead Burn’। সেবাস্তিয়ান ভানিচেক পরিচালিত এ ছবিতে স্বামীর মৃত্যুর পর নির্জন এক বাড়িতে গিয়ে ভয়ংকর অতিপ্রাকৃত শক্তির মুখোমুখি হওয়া এক নারীর গল্প তুলে ধরা হয়েছে। ছবিটিতে অভিনয় করেছেন সুহেইলা ইয়াকুব, হান্টার ডুহান ও লুসিয়ান বুকানন। 

হররপ্রেমীদের জন্য আরও রয়েছে আন্দ্রে ওভ্রেডাল পরিচালিত সাইকোলজিক্যাল থ্রিলার ‘Passenger’। ভ্যানে করে রোড ট্রিপে বের হওয়া এক দম্পতি দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে উদ্ধার করতে গিয়ে অজানা অতিপ্রাকৃত আতঙ্কে জড়িয়ে পড়ে। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জ্যাকব সিপিও, লু লোবেল ও মেলিসা লিও।

পরিবারের ছোট-বড় সবার জন্য মুক্তি পেয়েছে অ্যানিমেটেড সায়েন্স ফিকশন ‘Time Hoppers: The Silk Road’। ২০৫০ সালের চার শিক্ষার্থী ভুলবশত টাইম ট্রাভেলের মাধ্যমে ৮২৫ খ্রিস্টাব্দের বাগদাদে পৌঁছে যায়। ইতিহাসের গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক আবিষ্কার রক্ষায় তাদের রোমাঞ্চকর অভিযানের গল্প নিয়েই নির্মিত হয়েছে সিনেমাটি।

এবারের মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর সবচেয়ে আলোচিত সংযোজন ‘Billie Eilish – Hit Me Hard and Soft: The Tour’। পপ তারকা বিলি আইলিশ ও নির্মাতা জেমস ক্যামেরনের যৌথ পরিচালনায় নির্মিত এই থ্রিডি কনসার্ট ফিল্মে অত্যাধুনিক ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ম্যানচেস্টারে অনুষ্ঠিত বিলি আইলিশের কনসার্টকে বড় পর্দায় লাইভ অভিজ্ঞতার মতো করে উপস্থাপন করা হয়েছে এতে।

স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও বিপণন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের দর্শকদের আন্তর্জাতিক মানের নতুন সিনেমা উপহার দেওয়ার ধারাবাহিকতা বজায় রাখতেই এই আয়োজন। একই দিনে রোমাঞ্চ, ভয়, বিজ্ঞানভিত্তিক অ্যানিমেশন ও মিউজিক—চার ভিন্ন স্বাদের চলচ্চিত্র একসঙ্গে মুক্তি পাওয়ায় দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাওয়ার আশা করছেন তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow