আজকের কৌতুক: প্রেমিক যেভাবে ভাই হয়ে যায়

প্রেমিক যেভাবে ভাই হয়ে যায়প্রেমিক-প্রেমিকা পার্কে বসে গল্প করছে। এমন সময় প্রেমিকার কয়েকজন বান্ধবী হাজির। এসেই প্রশ্ন করতে লাগলো—বান্ধবী: এটা কে রে?প্রেমিকা: আমার ভাই।বান্ধবী: কেমন ভাই? চাচাতো, মামাতো, খালাতো না ফুফাতো?প্রেমিকা: না, এসব কিছুই না।বান্ধবী: তাহলে কী ভাই, বলবি তো?প্রেমিকা: ও আমার ভালোবাসাতো ভাই! **** স্ত্রীর সঙ্গে শপিংয়ে গেলে যা হয়ট্যাক্সি ঠিক করছেন এক ভদ্রমহিলা।ভদ্রমহিলা: এই ট্যাক্সি, যাবে?ট্যাক্সি ড্রাইভার: কোথায়?ভদ্রমহিলা: মার্কেটে। তুমি বাইরে অপেক্ষা করবে। কেনাকাটা শেষ হলে তোমাকে নিয়েই ফিরে আসব। চিন্তা করো না, তোমাকে টাকা বাড়িয়ে দেব।ট্যাক্সি ড্রাইভার: আপনার সঙ্গে কি আপনার স্বামীও যাবেন?ভদ্রমহিলা: হ্যাঁ। কিন্তু কেন?ট্যাক্সি ড্রাইভার: তাহলে ভাড়া বেশি দিতে হবে।ভদ্রমহিলা: কেন?ট্যাক্সি ড্রাইভার: কারণ তাহলে আমাকে যাওয়ার সময় ব্যাংকের সামনে এবং ফেরার সময় হাসপাতালের সামনেও অপেক্ষা করতে হবে! **** ভয়ে চুল খাড়াসেলুনে চুল কাটাতে গেছেন এক নেতা। নাপিত কাঁচি চালাতে চালাতে বলছেন, ‘স্যার, শুনলাম জনগণ নাকি আপনার ওপর খুব খ্যাপা। যে কোনো দিন আপনার বাড়িতে হামলা চালাবে! আপনি নাকি ঘুষের টাকা

আজকের কৌতুক: প্রেমিক যেভাবে ভাই হয়ে যায়

প্রেমিক যেভাবে ভাই হয়ে যায়
প্রেমিক-প্রেমিকা পার্কে বসে গল্প করছে। এমন সময় প্রেমিকার কয়েকজন বান্ধবী হাজির। এসেই প্রশ্ন করতে লাগলো—
বান্ধবী: এটা কে রে?
প্রেমিকা: আমার ভাই।
বান্ধবী: কেমন ভাই? চাচাতো, মামাতো, খালাতো না ফুফাতো?
প্রেমিকা: না, এসব কিছুই না।
বান্ধবী: তাহলে কী ভাই, বলবি তো?
প্রেমিকা: ও আমার ভালোবাসাতো ভাই!

****

স্ত্রীর সঙ্গে শপিংয়ে গেলে যা হয়
ট্যাক্সি ঠিক করছেন এক ভদ্রমহিলা।
ভদ্রমহিলা: এই ট্যাক্সি, যাবে?
ট্যাক্সি ড্রাইভার: কোথায়?
ভদ্রমহিলা: মার্কেটে। তুমি বাইরে অপেক্ষা করবে। কেনাকাটা শেষ হলে তোমাকে নিয়েই ফিরে আসব। চিন্তা করো না, তোমাকে টাকা বাড়িয়ে দেব।
ট্যাক্সি ড্রাইভার: আপনার সঙ্গে কি আপনার স্বামীও যাবেন?
ভদ্রমহিলা: হ্যাঁ। কিন্তু কেন?
ট্যাক্সি ড্রাইভার: তাহলে ভাড়া বেশি দিতে হবে।
ভদ্রমহিলা: কেন?
ট্যাক্সি ড্রাইভার: কারণ তাহলে আমাকে যাওয়ার সময় ব্যাংকের সামনে এবং ফেরার সময় হাসপাতালের সামনেও অপেক্ষা করতে হবে!

****

ভয়ে চুল খাড়া
সেলুনে চুল কাটাতে গেছেন এক নেতা। নাপিত কাঁচি চালাতে চালাতে বলছেন, ‘স্যার, শুনলাম জনগণ নাকি আপনার ওপর খুব খ্যাপা। যে কোনো দিন আপনার বাড়িতে হামলা চালাবে! আপনি নাকি ঘুষের টাকা দিয়ে সম্পদের পাহাড় বানাইছেন…।’
নেতা ধমক দিকে বললেন, ‘এই ব্যাটা, চুপ থাক।’

পরদিন নাপিতের কাছে চুল কাটাতে এলেন এক সরকারি কর্মকর্তা। নাপিত তার চুল কাটতে কাটতে বললেন, ‘স্যার, দুদক নাকি আপনারে খুঁজতেছে! যে কোনো দিন ক্যাক কইরা ধইরা জেলে ঢুকায় দিব! আপনি নাকি দুর্নীতি করেন!’
সরকারি কর্মকর্তাও নাপিতকে ধমক দিয়ে চুপ করালেন।

কেএসকে/এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow