আজকের শিক্ষার্থীরাই গড়বে আগামীর বাংলাদেশ: সিসিক প্রশাসক

আজকের শিক্ষার্থীরাই গড়বে আগামীর বাংলাদেশ বলে মন্তব্য করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।  তিনি বলেন, তথ্যপ্রযুক্তির চরম উৎকর্ষের এ যুগে পড়াশোনার গুরুত্ব দিনদিন বেড়েই চলছে। বর্তমান সময় কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ। এ যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে এবং প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে মানসম্পন্ন শিক্ষার কোনো বিকল্প নেই। বুধবার (২৪ জুন) দুপুরে সরকারি মদন মোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষ সম্মান শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের শিক্ষার হার সন্তোষজনক হলেও মানসম্পন্ন শিক্ষার ক্ষেত্রে আমাদের আরও গুরুত্বারোপ করতে হবে। শিক্ষা একজন ব্যক্তিকে বিশ্ব নাগরিকে পরিণত করতে পারে। প্রকৃত শিক্ষা মানুষকে দায়িত্বশীল করে তোলে এবং মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে। তিনি আরও বলেন, বাংলাদেশ একটি অত্যন্ত সম্ভাবনাময় দেশ। এ দেশকে উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বর্তমান শিক্ষার্থীদেরই ভবিষ্যতের দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের প্রস্তুত করতে হবে। কারণ আজকের শিক্ষার্থীদের ওপরই ভবিষ্যৎ বাংলাদেশের অনেক কিছু নির্ভর কর

আজকের শিক্ষার্থীরাই গড়বে আগামীর বাংলাদেশ: সিসিক প্রশাসক

আজকের শিক্ষার্থীরাই গড়বে আগামীর বাংলাদেশ বলে মন্তব্য করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। 

তিনি বলেন, তথ্যপ্রযুক্তির চরম উৎকর্ষের এ যুগে পড়াশোনার গুরুত্ব দিনদিন বেড়েই চলছে। বর্তমান সময় কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ। এ যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে এবং প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে মানসম্পন্ন শিক্ষার কোনো বিকল্প নেই।

বুধবার (২৪ জুন) দুপুরে সরকারি মদন মোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষ সম্মান শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের শিক্ষার হার সন্তোষজনক হলেও মানসম্পন্ন শিক্ষার ক্ষেত্রে আমাদের আরও গুরুত্বারোপ করতে হবে। শিক্ষা একজন ব্যক্তিকে বিশ্ব নাগরিকে পরিণত করতে পারে। প্রকৃত শিক্ষা মানুষকে দায়িত্বশীল করে তোলে এবং মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে।

তিনি আরও বলেন, বাংলাদেশ একটি অত্যন্ত সম্ভাবনাময় দেশ। এ দেশকে উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বর্তমান শিক্ষার্থীদেরই ভবিষ্যতের দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের প্রস্তুত করতে হবে। কারণ আজকের শিক্ষার্থীদের ওপরই ভবিষ্যৎ বাংলাদেশের অনেক কিছু নির্ভর করছে।

মদন মোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্যের সভাপতিত্বে এবং চতুর্থ বর্ষের শিক্ষার্থী রিয়াদ মাহফুজ মাছুমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোছা. তাহমিনা আক্তার, শিক্ষক পরিষদ সম্পাদক অধ্যাপক আলী হাসান পারভেজ এবং সাবেক শিক্ষক পরিষদ সম্পাদক লেফটেন্যান্ট মো. মনিরুল ইসলাম।

সভাপতির বক্তব্যে মদন মোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য বলেন, রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থীদের সহনশীল হতে হবে। গণতন্ত্রের বিকাশ ও চর্চার জন্য সহনশীলতা অপরিহার্য।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. ফরিদ আহমেদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেছেন হাফেজ রাকিবুল ইসলাম এবং পবিত্র গীতা পাঠ করেন জয় সরকার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক জয়া রানী আইন, মদন মোহন কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আফজাল হোসেন, সাধারণ সম্পাদক শাহান আল-মাহমুদ খান, কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. মিজানুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান ক্লাবের সভাপতি মো. আল-সাহেদ, শিক্ষার্থী কাওছর মাহমুদ জয়, জোবায়ের শাহরিয়ার এবং নবীন শিক্ষার্থীদের পক্ষে কামরুল হাসান গালিব।

অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রবিজ্ঞান ক্লাবের সাধারণ সম্পাদক মো. রায়কুল ইসলাম ও প্রথম বর্ষের শিক্ষার্থী নাজিম আহমদ ফাহিম প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন। এছাড়া অন্যান্য অতিথিদেরও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow