আজহারী-আহমাদুল্লাহর নামে বিজ্ঞাপন দিয়ে ওষুধ বিক্রি, বিচার দাবি সংসদে

মিজানুর রহমান আজহারী, আহমাদুল্লাহর নামে বিজ্ঞাপন দিয়ে ওষুধ বিক্রির প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান। বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে প্রথম অধিবেশনে সংসদ সদস্যের নির্দিষ্ট সময়সীমার বক্তব্যের সময় তিনি এ প্রতিবাদ জানান। তিনি বলেন, আমার দেশে বড় বড় আলেমদের নামে এআই দিয়ে বিজ্ঞাপন বানিয়ে যৌন ওষুধ বিক্রি হচ্ছে। এআই দিয়ে আহমাদুল্লাহ, মিজানুর রহমান আজহারীসহ জাকির নায়েক ইত্যাদি ব্যক্তিদের নামে এসব করা হচ্ছে। এদের বিচার হওয়া উচিত। দেশ থেকে বিতাড়িত করা উচিত। কেন তারা একজন আলেমের নামে এসব অপপ্রচার করছে। তিনি আরও বলেন, বিরোধী দল হিসেবে প্রস্তাব দিতে চাই। শিক্ষকরা দীর্ঘদিন ধরে রাস্তায় আন্দোলন করেছে। এমপিওভুক্ত হওয়ার জন্য কষ্ট করে প্রেস ক্লাবে রাত কাটিয়েছেন। মানুষ গড়ার কারিগর শিক্ষকদের আর কষ্ট দেওয়া উচিত না। তাদের এমপিওভুক্তির দাবি নিয়ে দেরি করা উচিত না। সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করলে এ সমস্যার সমাধান হয়ে যায়। ৪ থেকে ৫ পার্সেন্ট বাজেট বৃদ্ধি করলে এ সমস্যা সমাধান হবে। তিনি বলেন, আমাদের শ্রমিকরা অনেক কষ্টের মধ্যে আছে। তাদের সর্বনিম্ন মজুরির যে সিদ্ধান্ত আছে সেটা বাস্তবায়ন করা

আজহারী-আহমাদুল্লাহর নামে বিজ্ঞাপন দিয়ে ওষুধ বিক্রি, বিচার দাবি সংসদে

মিজানুর রহমান আজহারী, আহমাদুল্লাহর নামে বিজ্ঞাপন দিয়ে ওষুধ বিক্রির প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে প্রথম অধিবেশনে সংসদ সদস্যের নির্দিষ্ট সময়সীমার বক্তব্যের সময় তিনি এ প্রতিবাদ জানান।

তিনি বলেন, আমার দেশে বড় বড় আলেমদের নামে এআই দিয়ে বিজ্ঞাপন বানিয়ে যৌন ওষুধ বিক্রি হচ্ছে। এআই দিয়ে আহমাদুল্লাহ, মিজানুর রহমান আজহারীসহ জাকির নায়েক ইত্যাদি ব্যক্তিদের নামে এসব করা হচ্ছে। এদের বিচার হওয়া উচিত। দেশ থেকে বিতাড়িত করা উচিত। কেন তারা একজন আলেমের নামে এসব অপপ্রচার করছে।

তিনি আরও বলেন, বিরোধী দল হিসেবে প্রস্তাব দিতে চাই। শিক্ষকরা দীর্ঘদিন ধরে রাস্তায় আন্দোলন করেছে। এমপিওভুক্ত হওয়ার জন্য কষ্ট করে প্রেস ক্লাবে রাত কাটিয়েছেন। মানুষ গড়ার কারিগর শিক্ষকদের আর কষ্ট দেওয়া উচিত না। তাদের এমপিওভুক্তির দাবি নিয়ে দেরি করা উচিত না। সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করলে এ সমস্যার সমাধান হয়ে যায়। ৪ থেকে ৫ পার্সেন্ট বাজেট বৃদ্ধি করলে এ সমস্যা সমাধান হবে।

তিনি বলেন, আমাদের শ্রমিকরা অনেক কষ্টের মধ্যে আছে। তাদের সর্বনিম্ন মজুরির যে সিদ্ধান্ত আছে সেটা বাস্তবায়ন করা হোক।

আরএএস/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow