আঞ্চলিক উত্তেজনা নিয়ে সৌদি যুবরাজ ও ট্রাম্পের ফোনালাপ
সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেলিফোনে আঞ্চলিক পরিস্থিতি এবং কূটনৈতিক সমাধানের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে। এসপিএর প্রতিবেদনে বলা হয়, আলাপচারিতায় যুবরাজ মোহাম্মদ বিন সালমান উত্তেজনা প্রশমনে সংলাপকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে উত্তেজনা কমানোর লক্ষ্যে সম্ভাব্য সব ধরনের উদ্যোগ নেওয়া জরুরি। যুবরাজ আরও বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখতে কূটনৈতিক সমাধানের বিকল্প নেই। একই সঙ্গে তিনি সতর্ক করেন, বৃহত্তর সংঘাতে অঞ্চলকে জড়িয়ে পড়া থেকে বিরত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নিতে হবে, কারণ এর সুদূরপ্রসারী পরিণতি হতে পারে। এ ফোনালাপ এমন এক সময় অনুষ্ঠিত হলো, যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে পরিস্থিতির আরও অবনতি রোধ এবং কূটনৈতিক প্রচেষ্টা জোরদারে আন্তর্জাতিক উদ্যোগ অব্যাহত রয়েছে। এদিকে ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে দ্রুত একটি সমঝোতা চুক্তি হওয়ার সম্ভাবনা
সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেলিফোনে আঞ্চলিক পরিস্থিতি এবং কূটনৈতিক সমাধানের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে।
এসপিএর প্রতিবেদনে বলা হয়, আলাপচারিতায় যুবরাজ মোহাম্মদ বিন সালমান উত্তেজনা প্রশমনে সংলাপকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে উত্তেজনা কমানোর লক্ষ্যে সম্ভাব্য সব ধরনের উদ্যোগ নেওয়া জরুরি।
যুবরাজ আরও বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখতে কূটনৈতিক সমাধানের বিকল্প নেই। একই সঙ্গে তিনি সতর্ক করেন, বৃহত্তর সংঘাতে অঞ্চলকে জড়িয়ে পড়া থেকে বিরত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নিতে হবে, কারণ এর সুদূরপ্রসারী পরিণতি হতে পারে।
এ ফোনালাপ এমন এক সময় অনুষ্ঠিত হলো, যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে পরিস্থিতির আরও অবনতি রোধ এবং কূটনৈতিক প্রচেষ্টা জোরদারে আন্তর্জাতিক উদ্যোগ অব্যাহত রয়েছে।
এদিকে ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে দ্রুত একটি সমঝোতা চুক্তি হওয়ার সম্ভাবনা থাকায় তিনি দেশটির বিরুদ্ধে পরিকল্পিত হামলা স্থগিত করেছেন।
ট্রাম্পের ভাষ্য, ইরানসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ তাকে সামরিক হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে। তিনি আরও দাবি করেন, সম্ভাব্য চুক্তির মৌলিক কাঠামো নিয়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে, যার মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যেকোনো ‘আগ্রাসনের’ জবাবে ইরান ‘দৃঢ় ও সামঞ্জস্যপূর্ণ’ প্রতিক্রিয়া জানাবে।
এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযানে ভোর থেকে অন্তত নয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনটি শিশু রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
সূত্র: গাল্ফ নিউজ
এমএসএম
What's Your Reaction?