আঞ্চলিক কূটনীতিতে পাকিস্তানের কদর

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সম্প্রতি চীন সফর শেষে দেশে ফিরেছেন। সেখানে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র সঙ্গে বৈঠকে একটি পাঁচ দফা প্রস্তাব গৃহীত হয়। এই প্রস্তাবে অবিলম্বে যুদ্ধবিরতি, উত্তেজনা প্রশমনে কূটনৈতিক উদ্যোগ ও হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল পুনরুদ্ধারের আহ্বান জানানো হয়। খবর আলজাজিরার।  ইসলামাবাদে সাপ্তাহিক ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেন, ‘এই প্রস্তাবনা ইতোমধ্যেই ইরান, যুক্তরাষ্ট্রসহ সংশ্লিষ্ট দেশগুলোর কাছে পাঠানো হয়েছে এবং তা আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে ইতবাচক সাড়া পেয়েছে।’ এর আগে ইসলামাবাদে সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকেও একই ধরনের উদ্যোগ নেওয়া হয়। এছাড়াও, পাকিস্তান ইতোমধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সংলাপ আয়োজনের প্রস্তাব দিয়েছে। পাকিস্তান বৃহত্তর কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে এবং এই প্রস্তাব এখনো বহাল রয়েছে বলে জানান আন্দ্রাবি। তবে ইরান এখনো সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় পুরোপুরি রাজি নয় বলেও ইঙ্গিত করেন আন্দ্রাবি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ

আঞ্চলিক কূটনীতিতে পাকিস্তানের কদর

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সম্প্রতি চীন সফর শেষে দেশে ফিরেছেন। সেখানে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র সঙ্গে বৈঠকে একটি পাঁচ দফা প্রস্তাব গৃহীত হয়। এই প্রস্তাবে অবিলম্বে যুদ্ধবিরতি, উত্তেজনা প্রশমনে কূটনৈতিক উদ্যোগ ও হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল পুনরুদ্ধারের আহ্বান জানানো হয়। খবর আলজাজিরার। 

ইসলামাবাদে সাপ্তাহিক ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেন, ‘এই প্রস্তাবনা ইতোমধ্যেই ইরান, যুক্তরাষ্ট্রসহ সংশ্লিষ্ট দেশগুলোর কাছে পাঠানো হয়েছে এবং তা আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে ইতবাচক সাড়া পেয়েছে।’

এর আগে ইসলামাবাদে সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকেও একই ধরনের উদ্যোগ নেওয়া হয়।

এছাড়াও, পাকিস্তান ইতোমধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সংলাপ আয়োজনের প্রস্তাব দিয়েছে। পাকিস্তান বৃহত্তর কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে এবং এই প্রস্তাব এখনো বহাল রয়েছে বলে জানান আন্দ্রাবি।

তবে ইরান এখনো সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় পুরোপুরি রাজি নয় বলেও ইঙ্গিত করেন আন্দ্রাবি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘একটি সার্বভৌম দেশ হিসেবে ইরান তার নিজস্ব নীতি নির্ধারণ করে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow