আট মৌসুম পর প্রিমিয়ার লিগ থেকে ছিটকে গেলো উলভস
ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়েছে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স। সোমবার (২১ এপ্রিল) ওয়েস্টহ্যাম ইউনাইটেড আর ক্রিস্টাল প্যালেসের মধ্যে ০-০ গোলে ড্র হওয়ার পরই নিশ্চিত হয় উলভসের ভাগ্য। এই ড্রয়ের ফলে ওয়েস্ট হ্যাম পয়েন্ট তালিকায় ৩৩-এ পৌঁছায়। আর মাত্র পাঁচ ম্যাচ বাকি থাকলেও ১৭ পয়েন্টে থাকা উলভসের পক্ষে আর তাদের টপকানো সম্ভব নয়। ফলে গাণিতিকভাবেই অবনমন নিশ্চিত হয়ে যায়। মৌসুমের শুরুতে পর্তুগিজ কোচ ভিতর পেরেইরার অধীনে যাত্রা শুরু করেছিল উলভস। তবে বাজে পারফরম্যান্সের কারণে গত নভেম্বরে তাকে বরখাস্ত করা হয়। পরে সাবেক লুটন টাউন ও মিডলসব্রো কোচ রব এডওয়ার্ডস দায়িত্ব নিলেও পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি। পুরো মৌসুমজুড়েই হতাশাজনক পারফরম্যান্স করেছে উলভস। জানুয়ারির আগে তারা কোনো ম্যাচ জিততেই পারেনি। এরপর মাত্র দুটি জয় পায়। ওই দুটি জয় ছিল শক্তিশালী দল অ্যাস্টন ভিলা ও লিভারপুলের বিপক্ষে। এই অবনমনের ফলে টানা আট মৌসুম পর প্রিমিয়ার লিগ থেকে ছিটকে গেল ক্লাবটি। ২০১৭-১৮ মৌসুমের পর প্রথমবারের মতো তারা খেলবে চ্যাম্পিয়নশিপে। ক্লাবের অন্তর্বর্তীকালীন নির্বাহী নাথান শি সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করে বলেছেন, সমর্
ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়েছে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স। সোমবার (২১ এপ্রিল) ওয়েস্টহ্যাম ইউনাইটেড আর ক্রিস্টাল প্যালেসের মধ্যে ০-০ গোলে ড্র হওয়ার পরই নিশ্চিত হয় উলভসের ভাগ্য।
এই ড্রয়ের ফলে ওয়েস্ট হ্যাম পয়েন্ট তালিকায় ৩৩-এ পৌঁছায়। আর মাত্র পাঁচ ম্যাচ বাকি থাকলেও ১৭ পয়েন্টে থাকা উলভসের পক্ষে আর তাদের টপকানো সম্ভব নয়। ফলে গাণিতিকভাবেই অবনমন নিশ্চিত হয়ে যায়।
মৌসুমের শুরুতে পর্তুগিজ কোচ ভিতর পেরেইরার অধীনে যাত্রা শুরু করেছিল উলভস। তবে বাজে পারফরম্যান্সের কারণে গত নভেম্বরে তাকে বরখাস্ত করা হয়। পরে সাবেক লুটন টাউন ও মিডলসব্রো কোচ রব এডওয়ার্ডস দায়িত্ব নিলেও পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি।
পুরো মৌসুমজুড়েই হতাশাজনক পারফরম্যান্স করেছে উলভস। জানুয়ারির আগে তারা কোনো ম্যাচ জিততেই পারেনি। এরপর মাত্র দুটি জয় পায়। ওই দুটি জয় ছিল শক্তিশালী দল অ্যাস্টন ভিলা ও লিভারপুলের বিপক্ষে।
এই অবনমনের ফলে টানা আট মৌসুম পর প্রিমিয়ার লিগ থেকে ছিটকে গেল ক্লাবটি। ২০১৭-১৮ মৌসুমের পর প্রথমবারের মতো তারা খেলবে চ্যাম্পিয়নশিপে।
ক্লাবের অন্তর্বর্তীকালীন নির্বাহী নাথান শি সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করে বলেছেন, সমর্থকরা আরও ভালো কিছু প্রাপ্য। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ক্লাবকে পুনর্গঠনের মাধ্যমে ভবিষ্যতে আরও শক্তিশালীভাবে ঘুরে দাঁড়াবে উলভস।
এমএমআর
What's Your Reaction?