আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২০

ভারতের তামিলনাড়ুর বিরুধুনগর জেলায় একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। রোববার (১৯ এপ্রিল) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, রাসায়নিক মিশ্রণের সময় ঘর্ষণের কারণে এ বিস্ফোরণ ঘটে থাকতে পারে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় পুলিশ জানায়, বিরুধুনগরের কাট্টানাপট্টি এলাকায় অবস্থিত কারখানাটিতে প্রায় ৩০ জন শ্রমিক কাজ করছিলেন। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কারখানার অন্তত চারটি কক্ষ ধ্বংস হয়ে যায়। খবর পেয়ে দমকল ও উদ্ধারকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি কারখানাটিতে নিরাপত্তা বিধি মানা হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘এই দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’ রা

আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২০

ভারতের তামিলনাড়ুর বিরুধুনগর জেলায় একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। রোববার (১৯ এপ্রিল) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, রাসায়নিক মিশ্রণের সময় ঘর্ষণের কারণে এ বিস্ফোরণ ঘটে থাকতে পারে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় পুলিশ জানায়, বিরুধুনগরের কাট্টানাপট্টি এলাকায় অবস্থিত কারখানাটিতে প্রায় ৩০ জন শ্রমিক কাজ করছিলেন। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কারখানার অন্তত চারটি কক্ষ ধ্বংস হয়ে যায়।

খবর পেয়ে দমকল ও উদ্ধারকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি কারখানাটিতে নিরাপত্তা বিধি মানা হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘এই দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’

রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্টালিনও ঘটনায় শোক জানিয়েছেন। তিনি উদ্ধার কার্যক্রম তদারকিতে সংশ্লিষ্ট মন্ত্রীদের ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow