আদালতে জবানবন্দি দেবেন সাবেক গভর্নর আহসান এইচ মনসুর

বাংলাদেশ ব্যাংকের বহুল আলোচিত রিজার্ভ চুরির মামলায় জবানবন্দি দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুর। আদালতের নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১০ এপ্রিল তিনি এই মামলায় গুরুত্বপূর্ণ সাক্ষ্য (ডিপোজিশন) প্রদান করবেন। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর একটি অভ্যন্তরীণ নথিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গত ১১ মার্চ মামলার আইনজীবী ধর্মেন্দ্র নায়ার ও ব্যারিস্টার সৈয়দ আফজাল হাসান উদ্দিন ই-মেইলের মাধ্যমে আদালতের নির্দেশনা আনুষ্ঠানিকভাবে জানান। সফরের প্রস্তুতির অংশ হিসেবে ড. মনসুর ৪ এপ্রিল ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন এবং সেখান থেকে তাঁর নিউইয়র্ক যাওয়ার কথা রয়েছে। এর আগে এই মামলায় আদালতের অনুরোধে ড. মনসুর একটি হলফনামা জমা দেন। জবানবন্দির আগে প্রস্তুতিমূলক আলোচনার জন্য বাংলাদেশ ব্যাংকের নিয়োগকৃত আইন প্রতিষ্ঠান ‘বিএসএনকে’ ও ‘কিস্টোন’ ৬ ও ১০ এপ্রিল বিশেষ বৈঠকের আয়োজন করেছে। বিএফআইইউর নথি অনুযায়ী, এই রাষ্ট্রীয় সফরের সব ব্যয় বাংলাদেশ ব্যাংক বহন করবে। বিমান ভাড়া, আবাসন ও প্রটোকলসহ তিনি বর্তমান গভর্নরের সমমানের সুযোগ-সুবিধা পাবে

আদালতে জবানবন্দি দেবেন সাবেক গভর্নর আহসান এইচ মনসুর

বাংলাদেশ ব্যাংকের বহুল আলোচিত রিজার্ভ চুরির মামলায় জবানবন্দি দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুর। আদালতের নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১০ এপ্রিল তিনি এই মামলায় গুরুত্বপূর্ণ সাক্ষ্য (ডিপোজিশন) প্রদান করবেন।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর একটি অভ্যন্তরীণ নথিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত ১১ মার্চ মামলার আইনজীবী ধর্মেন্দ্র নায়ার ও ব্যারিস্টার সৈয়দ আফজাল হাসান উদ্দিন ই-মেইলের মাধ্যমে আদালতের নির্দেশনা আনুষ্ঠানিকভাবে জানান। সফরের প্রস্তুতির অংশ হিসেবে ড. মনসুর ৪ এপ্রিল ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন এবং সেখান থেকে তাঁর নিউইয়র্ক যাওয়ার কথা রয়েছে।

এর আগে এই মামলায় আদালতের অনুরোধে ড. মনসুর একটি হলফনামা জমা দেন। জবানবন্দির আগে প্রস্তুতিমূলক আলোচনার জন্য বাংলাদেশ ব্যাংকের নিয়োগকৃত আইন প্রতিষ্ঠান ‘বিএসএনকে’ ও ‘কিস্টোন’ ৬ ও ১০ এপ্রিল বিশেষ বৈঠকের আয়োজন করেছে।

বিএফআইইউর নথি অনুযায়ী, এই রাষ্ট্রীয় সফরের সব ব্যয় বাংলাদেশ ব্যাংক বহন করবে। বিমান ভাড়া, আবাসন ও প্রটোকলসহ তিনি বর্তমান গভর্নরের সমমানের সুযোগ-সুবিধা পাবেন। সফর শেষে আগামী ১২ এপ্রিল তাঁর দেশে ফেরার কথা রয়েছে। এ ছাড়া, তিনি তাঁর সঙ্গে একজন সংশ্লিষ্ট কর্মকর্তাকে নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

মামলার আইনি প্রক্রিয়া ও কৌশলগত আলোচনার জন্য বিএফআইইউর উপপ্রধান মো. মফিজুর রহমান খান চৌধুরীকেও একই সময়ে যুক্তরাষ্ট্রে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন আইনজীবীরা। তিনি সেখানে বিশেষজ্ঞ সাক্ষী হিসেবে অংশ নেবেন এবং চলমান আইনি বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন।

এদিকে, মামলার অন্যতম আইন প্রতিষ্ঠান ‘কোজেন ও’কনর’-এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকও নির্ধারিত রয়েছে। জবানবন্দি সংক্রান্ত খরচ বাবদ কিস্টোনের আইনজীবী ধর্মেন্দ্র নায়ার ১৫ হাজার ব্রিটিশ পাউন্ড পরিশোধের অনুরোধ জানিয়ে একটি বিল পাঠিয়েছেন। পাশাপাশি, ব্যারিস্টার সৈয়দ আফজাল হাসান উদ্দিনের ৮ থেকে ১০ এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্র সফরের অনুমোদনের প্রস্তাব দেওয়া হয়েছে, যিনি পূর্বে উপ-গভর্নরের সমমানের সুবিধা ভোগ করেছেন।

পুরো বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় এই সফর সংক্রান্ত কোনো দাপ্তরিক আদেশ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ না করার সুপারিশ করা হয়েছে, যদিও অভিবাসন কর্তৃপক্ষকে নিয়ম অনুযায়ী অবহিত করা হবে। রিজার্ভ পুনরুদ্ধারের এই আইনি প্রক্রিয়ায় সহায়তার জন্য আরও একজন কর্মকর্তাকে মনোনয়নের প্রস্তাব দেওয়া হয়েছে। এই উচ্চপর্যায়ের সফরের মাধ্যমে নিউইয়র্কের আদালতে বাংলাদেশের অবস্থান আরও জোরালো হবে বলে আশা করা হচ্ছে। 

ড. আহসান এইচ মনসুরের এই জবানবন্দি রিজার্ভ চুরির মামলার ভবিষ্যৎ মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তবে এই সফর ও জবানবন্দি প্রসঙ্গে মন্তব্য জানতে ড. মনসুরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow