আদালতের আদেশে বদলে গেল নবজাতকের ঠিকানা

ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন এক নারীর কোলজুড়ে আসা ফুটফুটে কন্যাসন্তানটির ঠাঁই হচ্ছে ঢাকার সেফ হোমে। আদালতের নির্দেশে তাকে সেফ হোমে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন। উপজেলা প্রশাসন সূত্র জানায়, জন্মের পর শিশুটির নিরাপত্তা ও সার্বিক কল্যাণ বিবেচনায় গত ২৯ জুলাই টাঙ্গাইলের এক নিঃসন্তান দম্পতির কাছে এক মাসের জন্য শর্তসাপেক্ষে হস্তান্তর করেছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন। পরবর্তীতে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসূল সামদানী আজাদ ফরিদপুর আদালতে শিশুটিকে পুনরুদ্ধারের (রিকুইজিশন) আবেদন পাঠান। এর প্রেক্ষিতে আদালত শিশুটিকে ঢাকার সেফ হোমে পাঠানোর নির্দেশ দেন বলে জানা গেছে। আরও পড়ুন মানসিক ভারসাম্যহীন নারীর কোলজুড়ে এলো কন্যা সন্তান, বাবা হলো না কেউ আদালতের নির্দেশের খবর পেয়ে সোমবার (৩ আগস্ট) শিশুটিকে এক মাসের জন্য নিজেদের জিম্মায় পাওয়া নিঃসন্তান দম্পতি আবারও শিশুটিকে নিয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন। এ সময় তা

আদালতের আদেশে বদলে গেল নবজাতকের ঠিকানা

ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন এক নারীর কোলজুড়ে আসা ফুটফুটে কন্যাসন্তানটির ঠাঁই হচ্ছে ঢাকার সেফ হোমে। আদালতের নির্দেশে তাকে সেফ হোমে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, জন্মের পর শিশুটির নিরাপত্তা ও সার্বিক কল্যাণ বিবেচনায় গত ২৯ জুলাই টাঙ্গাইলের এক নিঃসন্তান দম্পতির কাছে এক মাসের জন্য শর্তসাপেক্ষে হস্তান্তর করেছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন।

পরবর্তীতে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসূল সামদানী আজাদ ফরিদপুর আদালতে শিশুটিকে পুনরুদ্ধারের (রিকুইজিশন) আবেদন পাঠান। এর প্রেক্ষিতে আদালত শিশুটিকে ঢাকার সেফ হোমে পাঠানোর নির্দেশ দেন বলে জানা গেছে।

আদালতের নির্দেশের খবর পেয়ে সোমবার (৩ আগস্ট) শিশুটিকে এক মাসের জন্য নিজেদের জিম্মায় পাওয়া নিঃসন্তান দম্পতি আবারও শিশুটিকে নিয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন। এ সময় তারা কান্নায় ভেঙে পড়েন এবং শিশুটিকে নিজেদের কাছে রাখার আকুতি জানান।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন বলেন, সোমবার শিশুটিকে ঢাকায় সেফহোমে পাঠিয়ে দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ থাকায় এ মুহূর্তে এককভাবে কিছু করার সুযোগ নেই। তিনি ওই দম্পতিকে আদালতের নির্দেশনা অনুযায়ী শিশুটিকে ঢাকায় নিয়ে যাওয়ার কথা জানান এবং ভবিষ্যতে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে শিশুটিকে নিজেদের কাছে পাওয়ার জন্য আবেদনের পরামর্শ দেন।

এর আগে, গত ২৭ জুলাই সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসূতী বাজার এলাকায় মানসিক ভারসাম্যহীন এক নারীর কোলজুড়ে আসে ফুটফুটে এক কন্যাসন্তান। খবর পেয়ে ভারসাম্যহীন নারী ও নবজাতকের পাশে দাঁড়ান উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে নবজাতকের বাবার পরিচয় এখনো মেলেনি। তখন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মা ও শিশুর পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের সার্বিক দায়িত্ব সরকার বহন করবে। ঘটনার দুই দিন পর ২৯ জুলাই শিশুটিকে এক মাসের জন্য টাঙ্গাইলের এক নিঃসন্তান দম্পতির কাছে এক মাসের জিম্মায় দেওয়া হয়।

এন কে বি নয়ন/এসজেডএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow