আদালতের সিদ্ধান্তে অপরাধী হাতি ফিরে যাচ্ছে মালিকের কাছে
ফরিদপুরের সদরপুরে হাতি নিয়ে চাঁদা তোলার সময় ইজিবাইক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যুর ঘটনায় হাতি ও মাহুতকে পুলিশে সোপর্দ করেছিল এলাকাবাসী। গত এক সপ্তাহ ধরে থানা হেফাজতে থাকা অপরাধী হাতিটি অবশেষে আদালতের আদেশে ফিরে যাচ্ছে মালিকের কাছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে এক আদেশে আদালত হাতিটিকে তার মালিকের কাছে হস্তান্তর করার জন্য সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ প্রদান করেছেন। তবে আদালত এ আদেশ দিলেও আইনি প্রক্রিয়া শেষ না হওয়ায় হাতিটি বর্তমানে সদরপুর থানায় রয়েছে। হাতিটির মূল মালিক নওগাঁ জেলার বাসিন্দা দুলাল দেওয়ান নামে একজন ব্যবসায়ী। তিনি সার্কাস দলের কাছে হাতিটি ভাড়া দেন বলে জানা গেছে। থানা সূত্র জানায়, গত ২৮ জুলাই দুর্ঘটনার পর গত সাতদিন ধরে হাতিটি সদরপুর থানা চত্বরে বিশেষ তত্ত্বাবধানে রাখা হয়। হাতিটির দেখভাল ও পরিচর্যার জন্য ওই হাতির মালিকের পক্ষ থেকে নাজমুল সরদার নামে আরেক মাহুতকে সদরপুর থানায় পাঠান। তিনি নিয়মিত হাতিটিকে গোসল করানো, খাওয়ানো, হাতিকে নিয়ে হাঁটাহাঁটি করাসহ ও সার্বক্ষণিক পরিচর্যার দায়িত্ব পালন করেন। আরও পড়ুন চাঁদা না দিলে হাতি সরে না তবে হাতির খাদ্য জোগাড় করতে
ফরিদপুরের সদরপুরে হাতি নিয়ে চাঁদা তোলার সময় ইজিবাইক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যুর ঘটনায় হাতি ও মাহুতকে পুলিশে সোপর্দ করেছিল এলাকাবাসী। গত এক সপ্তাহ ধরে থানা হেফাজতে থাকা অপরাধী হাতিটি অবশেষে আদালতের আদেশে ফিরে যাচ্ছে মালিকের কাছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে এক আদেশে আদালত হাতিটিকে তার মালিকের কাছে হস্তান্তর করার জন্য সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ প্রদান করেছেন।
তবে আদালত এ আদেশ দিলেও আইনি প্রক্রিয়া শেষ না হওয়ায় হাতিটি বর্তমানে সদরপুর থানায় রয়েছে। হাতিটির মূল মালিক নওগাঁ জেলার বাসিন্দা দুলাল দেওয়ান নামে একজন ব্যবসায়ী। তিনি সার্কাস দলের কাছে হাতিটি ভাড়া দেন বলে জানা গেছে।
থানা সূত্র জানায়, গত ২৮ জুলাই দুর্ঘটনার পর গত সাতদিন ধরে হাতিটি সদরপুর থানা চত্বরে বিশেষ তত্ত্বাবধানে রাখা হয়। হাতিটির দেখভাল ও পরিচর্যার জন্য ওই হাতির মালিকের পক্ষ থেকে নাজমুল সরদার নামে আরেক মাহুতকে সদরপুর থানায় পাঠান। তিনি নিয়মিত হাতিটিকে গোসল করানো, খাওয়ানো, হাতিকে নিয়ে হাঁটাহাঁটি করাসহ ও সার্বক্ষণিক পরিচর্যার দায়িত্ব পালন করেন।

চাঁদা না দিলে হাতি সরে না
তবে হাতির খাদ্য জোগাড় করতে রীতিমতো হিমশিম খেতে হয় সদরপুর থানার পুলিশকে। কলাগাছ, ঘাসসহ বিভিন্ন ধরনের খাবার সংগ্রহ করতে প্রতিনিয়ত বেগ পেতে হয় পুলিশ ও মাহুতকে। থানা প্রাঙ্গণে হাতির জন্য স্থায়ীভাবে খাবারের ব্যবস্থা না থাকায় খাদ্যসংকটও দেখা দেয়। প্রতিদিন হাতিটিকে দেখতে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়।
সদরপুর থানার সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ বলেন, মঙ্গলবার বিকেলে আদালতের আদেশের বিষয়টি জানতে পেরেছি। আদালত হাতিটিকে তার মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার আদেশ দিয়েছেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে হাতিটিকে মালিকের কাছে হস্তান্তর করা হবে।
গত ২৮ জুলাই দুপুরে সদরপুর উপজেলার আটরশি এলাকায় হাতি নিয়ে সড়কে চাঁদা তোলার সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে মায়ের সঙ্গে থাকা ১০ মাস বয়সি আরিশা জান্নাত নামে একটি শিশু গুরুতর আহত হয় এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা হাতির মাহুতকে পিটুনি দিয়ে হাতিটিকে আটক করে। পরে পুলিশ মাহুতকে গ্রেফতার এবং হাতিটিকে জব্দ করে সদরপুর থানায় নিয়ে আসে। পরদিন পুলিশ হাতির মাহুত জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মাদারের চর গ্রামের আনিসউদ্দিনের ছেলে বকুল মিয়াকে (২৪) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেয়।
এন কে বি নয়ন/এসজেডএইচ/জেআইএম
What's Your Reaction?