আধা ঘণ্টা বন্ধের পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু
ঝড়-বৃষ্টির কারণে আধা ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। শনিবার (৬ জুন) দুপুর ২ টা ৫০ মিনিটে ফেরি চলাচল পুনরায় শুরু হয় বলে জানান বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম। একই সময়ে পাটুরিয়া ঘাট থেকেও লঞ্চ চলাচল শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেন লঞ্চঘাটের ম্যানেজার পান্না লাল নন্দী। আরও পড়ুন- বৈরী আবহাওয়া/পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে ফেরি চলাচল বন্ধ এর আগে দুপুর ২টা ১৫ মিনিটে হঠাৎ করে শুরু হওয়া বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে সব ধরনের ফেরি ও লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। বিআইডব্লিউটিসি সূত্র জানায়, বৈরী আবহাওয়ার কারণে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা বিবেচনায় কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখে। পরে আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় পারাপার শুরু করা হয়। সজল আলী/এএইচ/এমএস
ঝড়-বৃষ্টির কারণে আধা ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে।
শনিবার (৬ জুন) দুপুর ২ টা ৫০ মিনিটে ফেরি চলাচল পুনরায় শুরু হয় বলে জানান বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম।
একই সময়ে পাটুরিয়া ঘাট থেকেও লঞ্চ চলাচল শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেন লঞ্চঘাটের ম্যানেজার পান্না লাল নন্দী।
আরও পড়ুন-
বৈরী আবহাওয়া/পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে ফেরি চলাচল বন্ধ
এর আগে দুপুর ২টা ১৫ মিনিটে হঠাৎ করে শুরু হওয়া বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে সব ধরনের ফেরি ও লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, বৈরী আবহাওয়ার কারণে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা বিবেচনায় কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখে। পরে আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় পারাপার শুরু করা হয়।
সজল আলী/এএইচ/এমএস
What's Your Reaction?