আধাঘণ্টায় ৩০০ কোটি টাকা ছাড়ালো লেনদেন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের পর প্রথম কার্যদিবস শেয়ারবাজারে বড় উত্থানের পর দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৬ ফেব্রুয়ারি) লেনদেনের শুরুতে শেয়ারবাজারে বেশ অস্থিরতা দেখা যাচ্ছে। তবে লেনদেনে ভালো গতি রয়েছে। প্রথম আধাঘণ্টার লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পাশাপাশি সবকটি মূল্যসূচক বাড়লেও, এরপর দাম কমার তালিকা বড় হওয়ার পাশাপাশি মূল্যসূচকও কমেছে। তবে লেনদেন ৩০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম বাড়ার তালিকায় রয়েছে বেশি প্রতিষ্ঠান। ফলে এ বাজারটিতেও মূল্যসূচক বেড়েছে। সেই সঙ্গে লেনদেনে ভালো গতি দেখে যাচ্ছে। বাজার সংশ্লিষ্টদের মতে, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়া এবং নতুন সরকারের দ্রুত নীতিগত দিকনির্দেশনার আশায় বিনিয়োগকারীরা কেনার দিকে ঝুঁকেছেন। নির্বাচনের আগে টানা কয়েক মাস অনিশ্চয়তা, তারল্য সংকট ও আস্থাহীনতার কারণে বাজারে স্থবিরতা ছিল। অনেক বিনিয়োগকারী সাইডলাইনে ছিলেন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর তারা নতুন করে অবস্থান নিতে শুরু করেছেন। যে কারণে বাজারে লেনদেনের গতি ব
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের পর প্রথম কার্যদিবস শেয়ারবাজারে বড় উত্থানের পর দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৬ ফেব্রুয়ারি) লেনদেনের শুরুতে শেয়ারবাজারে বেশ অস্থিরতা দেখা যাচ্ছে। তবে লেনদেনে ভালো গতি রয়েছে।
প্রথম আধাঘণ্টার লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পাশাপাশি সবকটি মূল্যসূচক বাড়লেও, এরপর দাম কমার তালিকা বড় হওয়ার পাশাপাশি মূল্যসূচকও কমেছে। তবে লেনদেন ৩০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।
অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম বাড়ার তালিকায় রয়েছে বেশি প্রতিষ্ঠান। ফলে এ বাজারটিতেও মূল্যসূচক বেড়েছে। সেই সঙ্গে লেনদেনে ভালো গতি দেখে যাচ্ছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়া এবং নতুন সরকারের দ্রুত নীতিগত দিকনির্দেশনার আশায় বিনিয়োগকারীরা কেনার দিকে ঝুঁকেছেন। নির্বাচনের আগে টানা কয়েক মাস অনিশ্চয়তা, তারল্য সংকট ও আস্থাহীনতার কারণে বাজারে স্থবিরতা ছিল। অনেক বিনিয়োগকারী সাইডলাইনে ছিলেন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর তারা নতুন করে অবস্থান নিতে শুরু করেছেন। যে কারণে বাজারে লেনদেনের গতি বাড়তে দেখা যাচ্ছে।
ভোটের পর প্রথম কার্যদিবস রোববার ডিএসইর প্রধান মূল্যসূচক বাড়ে ২০০ পয়েন্ট। আর বাজার মূলধন বাড়ে ১২ হাজার কোটি টাকার ওপরে। সেই সঙ্গে পাঁচ মাস পর হাজার কোটি টাকার বেশি লেনদেন হয়।
এ পরিস্থিতিতে সোমবার ডিএসইতে লেনদেন শুরু হয় প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতে ডিএসইর প্রধান সূচক ৫০ পয়েন্ট বেড়ে যায়। লেনদেনের প্রথম আধাঘণ্টা সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকে।
তবে এরপর বেশ কিছু প্রতিষ্ঠানের শেয়ার দাম কমে যায়। এতে সূচকও ঋণাত্মক হয়ে পড়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০টা ৪৮ মিনিটে ডিএসইতে ১৩৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় রয়েছে। বিপরীতে দাম কমেছে ২১০টির। আর ৪০টির দাম অপরিবর্তিত রয়েছে।
ফলে ডিএসইর প্রধান সূচক কমেছে ১৩ পয়েন্ট। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট কমেছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক ৬ পয়েন্ট কমেছে। এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৪১২ কোটি ৩২ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৭ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ২ কোটি ৬৪ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ৯৯ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৯টির, কমেছে ৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির।
এমএএস/জেএইচ
What's Your Reaction?