আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গ্রেপ্তার ২

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ৮৬ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  বুধবার (১১ মার্চ) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের লোকজন আলমগীর হাওলাদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনার জের ধরে মঙ্গলবার রাতে উত্তেজিত লোকজন প্রতিপক্ষ হাসান মুন্সী পক্ষের বিভিন্ন বসতবাড়িতে হামলা চালায়। এ সময় অন্তত ২০টি বসতবাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে। তবে ইট ও গাছ ফেলে বিভিন্ন স্থানে রাস্তা বন্ধ করে দেওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে আইনশৃঙ্খলা বাহিনীকে বেগ পোহাতে হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গ্রেপ্তার ২

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ৮৬ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (১১ মার্চ) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের লোকজন আলমগীর হাওলাদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনার জের ধরে মঙ্গলবার রাতে উত্তেজিত লোকজন প্রতিপক্ষ হাসান মুন্সী পক্ষের বিভিন্ন বসতবাড়িতে হামলা চালায়। এ সময় অন্তত ২০টি বসতবাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে। তবে ইট ও গাছ ফেলে বিভিন্ন স্থানে রাস্তা বন্ধ করে দেওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে আইনশৃঙ্খলা বাহিনীকে বেগ পোহাতে হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী রেখা বেগম বাদী হয়ে মাদারীপুর সদর মডেল থানায় ৮৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় এখন পর্যন্ত বোরহান ও মাসুদ নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, নিহতের স্ত্রী মামলা করেছে। আমরা এ পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করতে পেরেছি। বাকী আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছি। এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশসহ যৌথ বাহিনীর সদস্যরা কাজ করছে।

উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নতুন মাদারীপুর গ্রামের মনিরুজ্জামান আক্তার হাওলাদার পক্ষ ও হাসান মুন্সী পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর আগে ২০২৫ সালের ২৩ মার্চ শ্রমিক দলের পাল্টাপাল্টি কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। ওই সময় কুপিয়ে হত্যা করা হয় হাসান মুন্সীর ভাই সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি শাকিল মুন্সীকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow