আধ্যাত্মিক গল্পে চমক নিয়ে ‘এলো আজব বাড়ি আজব ঘর’
সংগীতশিল্পী সাজ আকবরের নতুন গান ‘আজব বাড়ি আজব ঘর’। এটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ হয়েছে সম্প্রতি। গানটির কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। গানটির মিউজিক্যাল ফিল্ম নির্মিত হয়েছে বিরুলিয়া গ্রামের ‘উঠান’ রিসোর্টে। এতে অভিনয় করেছেন মডেল ও অভিনেত্রী মার্জান সুমি। বিশেষ চরিত্রে রয়েছেন অভিনেত্রী শিখা খান মৌ। পাশাপাশি এই মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন বিরুলিয়া গ্রামের সাধারণ মানুষও। যা গানচিত্রটিকে আরও বাস্তবধর্মী করে তুলেছে। ‘হার্ট টু ফ্রেম প্রডাকশনস’-এর তত্ত্বাবধানে নির্মাতা মশিউর রহমান মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছেন। নির্মাতার ভাষ্য অনুযায়ী, এটি একটি আধ্যাত্মিক ঘরানার গান। এখানে মানুষের ব্যস্ত জীবনের মাঝে মৃত্যুচিন্তা ও পরপারের বাস্তবতা স্বপ্নের মাধ্যমে তুলে ধরা হয়েছে। গানটির সংগীতায়ন করেছেন প্রয়াত ঝংকার খন্দকার। শিল্প নির্দেশনায় ছিলেন তামভির হাসান সৃজন। সহকারী নির্দেশক হিসেবে কাজ করেছেন আরিফুল ইসলাম ও প্রতিক আহমেদ। এছাড়া চিত্রগ্রহণে মাহমুদুল হক সাঈদ এবং আলোক প্রক্ষেপণে আলমগীরের কাজ মিউজিক ভিডিওটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে। ‘ঈগল মিউজিক’-এর ব্যানারে প্রকাশিত এই মিউজিক ভিডিওটি ইতোমধ্যেই দর্শকদের
সংগীতশিল্পী সাজ আকবরের নতুন গান ‘আজব বাড়ি আজব ঘর’। এটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ হয়েছে সম্প্রতি। গানটির কথা ও সুর করেছেন শিল্পী নিজেই।
গানটির মিউজিক্যাল ফিল্ম নির্মিত হয়েছে বিরুলিয়া গ্রামের ‘উঠান’ রিসোর্টে। এতে অভিনয় করেছেন মডেল ও অভিনেত্রী মার্জান সুমি। বিশেষ চরিত্রে রয়েছেন অভিনেত্রী শিখা খান মৌ। পাশাপাশি এই মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন বিরুলিয়া গ্রামের সাধারণ মানুষও। যা গানচিত্রটিকে আরও বাস্তবধর্মী করে তুলেছে।
‘হার্ট টু ফ্রেম প্রডাকশনস’-এর তত্ত্বাবধানে নির্মাতা মশিউর রহমান মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছেন। নির্মাতার ভাষ্য অনুযায়ী, এটি একটি আধ্যাত্মিক ঘরানার গান। এখানে মানুষের ব্যস্ত জীবনের মাঝে মৃত্যুচিন্তা ও পরপারের বাস্তবতা স্বপ্নের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
গানটির সংগীতায়ন করেছেন প্রয়াত ঝংকার খন্দকার। শিল্প নির্দেশনায় ছিলেন তামভির হাসান সৃজন। সহকারী নির্দেশক হিসেবে কাজ করেছেন আরিফুল ইসলাম ও প্রতিক আহমেদ। এছাড়া চিত্রগ্রহণে মাহমুদুল হক সাঈদ এবং আলোক প্রক্ষেপণে আলমগীরের কাজ মিউজিক ভিডিওটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
‘ঈগল মিউজিক’-এর ব্যানারে প্রকাশিত এই মিউজিক ভিডিওটি ইতোমধ্যেই দর্শকদের কাছে ভিন্নধর্মী একটি কাজ হিসেবে প্রশংসা পাচ্ছে।
এলআইএ
What's Your Reaction?