আনন্দে মাতিয়ে রাখা সেই অভিনেতা এখন মৃত্যুশয্যায়, সহায়তা চায় পরিবার

ক্যানসারের মতো জটিল রোগে আক্রান্ত হয়ে কঠিন সময় পার করছেন ছোট পর্দা ও চলচ্চিত্রের পরিচিত মুখ তারিকুজ্জামান তপন। একজন কৌতুক অভিনেতা হিসেবেই তাকে বেশিরভাগ সময় অভিনয় করতে দেখা গেছে। হাসি আনন্দে মাতিয়ে রাখতেন দর্শক। সেই তিনি নিজেই এখন হাসতে ভুলে গেছেন। বর্তমানে রাজধানীর আফতাবনগরের বাসায় শয্যাশায়ী অবস্থায় চিকিৎসা নিচ্ছেন তিনি। তার শারীরিক অবস্থা গুরুতর বলে জানিয়েছেন পরিবার। অভিনেতার স্ত্রী সাবিনা হেলেন জানান, গত ডিসেম্বর খাদ্যনালির ক্যানসার ধরা পড়ে তপনের। পরে চিকিৎসকেরা নিশ্চিত করেন, রোগটি ইতোমধ্যে চতুর্থ পর্যায়ে পৌঁছে গেছে। এখন পর্যন্ত তিন দফা কেমোথেরাপি দেওয়া হয়েছে তাকে। তপনের বর্তমান শারীরিক অবস্থা অত্যন্ত দুর্বল। তিনি ঠিকমতো খেতে পারছেন না, সারাক্ষণ বমি হচ্ছে এবং শরীরজুড়ে তীব্র ব্যথা অনুভব করছেন বলে জানান তার স্ত্রী। চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে আর্থিক সংকটে পড়েছে পরিবারটি। সরকারি হাসপাতালে ভর্তি করানোর চেষ্টা করা হলেও শয্যা না থাকায় তা সম্ভব হয়নি। অন্যদিকে বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ বহন করা তাদের পক্ষে কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় সরকার ও সহকর্মীসহ সবার কাছে সহযোগিতার আবেদন জানিয়েছে

আনন্দে মাতিয়ে রাখা সেই অভিনেতা এখন মৃত্যুশয্যায়, সহায়তা চায় পরিবার

ক্যানসারের মতো জটিল রোগে আক্রান্ত হয়ে কঠিন সময় পার করছেন ছোট পর্দা ও চলচ্চিত্রের পরিচিত মুখ তারিকুজ্জামান তপন। একজন কৌতুক অভিনেতা হিসেবেই তাকে বেশিরভাগ সময় অভিনয় করতে দেখা গেছে। হাসি আনন্দে মাতিয়ে রাখতেন দর্শক। সেই তিনি নিজেই এখন হাসতে ভুলে গেছেন।

বর্তমানে রাজধানীর আফতাবনগরের বাসায় শয্যাশায়ী অবস্থায় চিকিৎসা নিচ্ছেন তিনি। তার শারীরিক অবস্থা গুরুতর বলে জানিয়েছেন পরিবার।

অভিনেতার স্ত্রী সাবিনা হেলেন জানান, গত ডিসেম্বর খাদ্যনালির ক্যানসার ধরা পড়ে তপনের। পরে চিকিৎসকেরা নিশ্চিত করেন, রোগটি ইতোমধ্যে চতুর্থ পর্যায়ে পৌঁছে গেছে। এখন পর্যন্ত তিন দফা কেমোথেরাপি দেওয়া হয়েছে তাকে।

তপনের বর্তমান শারীরিক অবস্থা অত্যন্ত দুর্বল। তিনি ঠিকমতো খেতে পারছেন না, সারাক্ষণ বমি হচ্ছে এবং শরীরজুড়ে তীব্র ব্যথা অনুভব করছেন বলে জানান তার স্ত্রী।

চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে আর্থিক সংকটে পড়েছে পরিবারটি। সরকারি হাসপাতালে ভর্তি করানোর চেষ্টা করা হলেও শয্যা না থাকায় তা সম্ভব হয়নি। অন্যদিকে বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ বহন করা তাদের পক্ষে কঠিন হয়ে পড়েছে।

এ অবস্থায় সরকার ও সহকর্মীসহ সবার কাছে সহযোগিতার আবেদন জানিয়েছে পরিবার। তারা আশা করছে, সবার সহায়তায় আবারও সুস্থ হয়ে ফিরতে পারবেন এই অভিনেতা।

উল্লেখ্য, তারিকুজ্জামান তপন একসময় টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করেছেন। বিশেষ করে কমেডি চরিত্রে তাঁর স্বতঃস্ফূর্ত অভিনয় দর্শকের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। তাঁর অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘আলতা বানু’, ‘ঠিকানা’, ‘জোড়া শালিক’, ‘হাতছানি’সহ আরও অনেক নাটক ও সিনেমা।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow