আনসার-ভিডিপি একাডেমিতে সর্বোচ্চ পতাকা-স্তম্ভ উদ্বোধন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি প্রাঙ্গণে দেশের সর্বোচ্চ পতাকা-স্তম্ভ ‘চির উন্নত বিজয় নিশান’ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ এই পতাকা স্তম্ভ উদ্বোধন করেন। একুশের তাৎপর্যময় প্রভাতে আয়োজিত অনুষ্ঠানে ১২০ ফুট উচ্চতার পতাকা-স্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এতে উত্তোলিত পতাকার দৈর্ঘ্য ২৮ ফুট ও প্রস্থ ১৬ দশমিক ৮ ফুট। সুউচ্চ এই পতাকা প্রশিক্ষণরত সদস্যদের মধ্যে জাতীয় চেতনা, ঐক্য ও আত্মমর্যাদাবোধ জাগ্রত করবে এবং দেশের সেবায় আত্মনিয়োগের অঙ্গীকারকে আরও দৃঢ় করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ এই পতাকা স্তম্ভ উদ্বোধন করেন/ছবি: সংগৃহীত উদ্বোধনী বক্তব্যে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ বলেন, ভাষা শহীদদের স্মরণে এই আয়োজন বিশেষ তাৎপর্যপূর্ণ। ভাষাশহীদ আব্দুল জব্বার এই বাহিনীর একজন গর্বিত প্লাটুন কমান্ডার ছিলেন এবং তার আত্মত্য

আনসার-ভিডিপি একাডেমিতে সর্বোচ্চ পতাকা-স্তম্ভ উদ্বোধন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি প্রাঙ্গণে দেশের সর্বোচ্চ পতাকা-স্তম্ভ ‘চির উন্নত বিজয় নিশান’ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ এই পতাকা স্তম্ভ উদ্বোধন করেন।

একুশের তাৎপর্যময় প্রভাতে আয়োজিত অনুষ্ঠানে ১২০ ফুট উচ্চতার পতাকা-স্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এতে উত্তোলিত পতাকার দৈর্ঘ্য ২৮ ফুট ও প্রস্থ ১৬ দশমিক ৮ ফুট।

সুউচ্চ এই পতাকা প্রশিক্ষণরত সদস্যদের মধ্যে জাতীয় চেতনা, ঐক্য ও আত্মমর্যাদাবোধ জাগ্রত করবে এবং দেশের সেবায় আত্মনিয়োগের অঙ্গীকারকে আরও দৃঢ় করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

jagonews24.comবাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ এই পতাকা স্তম্ভ উদ্বোধন করেন/ছবি: সংগৃহীত

উদ্বোধনী বক্তব্যে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ বলেন, ভাষা শহীদদের স্মরণে এই আয়োজন বিশেষ তাৎপর্যপূর্ণ। ভাষাশহীদ আব্দুল জব্বার এই বাহিনীর একজন গর্বিত প্লাটুন কমান্ডার ছিলেন এবং তার আত্মত্যাগ বাহিনীর সদস্যদের জন্য অনুপ্রেরণার উৎস।

তিনি আরও বলেন, ‘চির উন্নত বিজয় নিশান’ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক। এই পতাকা সদস্যদের শপথ করাবে—দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থাকতে হবে।

অনুষ্ঠানে অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ এবং একাডেমির কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) ও উপ-মহাপরিচালক মোহাম্মদ নুরুল আবছারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিটি/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow