আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ
দীর্ঘদিনের প্রত্যাশার পর আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে নগরীর বিভাগীয় সদর দপ্তর ভবনের অষ্টম তলায় সংস্থাটির কার্যালয় উদ্বোধন করা হয়। রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু কার্যালয়ের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল মাবুদ, বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সামসুজ্জামান সামু বলেন, পরিকল্পিত নগরায়ণ, অবকাঠামো উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনা এবং আধুনিক নাগরিক সেবা নিশ্চিত করাই হবে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান লক্ষ্য। সুষম ও টেকসই উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে রংপুরকে একটি আধুনিক, বাসযোগ্য ও নান্দনিক নগরীতে পরিণত করতে কাজ করবে কর্তৃপক্ষ। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি নগরবাসীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পরিকল্পিত নগর উন্নয়নের জন্য রংপুরে একটি পৃথক উন্নয়ন কর্তৃপক্ষের দাবি ছিল।
দীর্ঘদিনের প্রত্যাশার পর আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে নগরীর বিভাগীয় সদর দপ্তর ভবনের অষ্টম তলায় সংস্থাটির কার্যালয় উদ্বোধন করা হয়।
রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু কার্যালয়ের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল মাবুদ, বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সামসুজ্জামান সামু বলেন, পরিকল্পিত নগরায়ণ, অবকাঠামো উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনা এবং আধুনিক নাগরিক সেবা নিশ্চিত করাই হবে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান লক্ষ্য। সুষম ও টেকসই উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে রংপুরকে একটি আধুনিক, বাসযোগ্য ও নান্দনিক নগরীতে পরিণত করতে কাজ করবে কর্তৃপক্ষ। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি নগরবাসীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পরিকল্পিত নগর উন্নয়নের জন্য রংপুরে একটি পৃথক উন্নয়ন কর্তৃপক্ষের দাবি ছিল। সংস্থাটির কার্যক্রম শুরু হওয়ায় নগর সম্প্রসারণ, ভূমির পরিকল্পিত ব্যবহার, আবাসন, সড়ক যোগাযোগ, ড্রেনেজ ব্যবস্থা, উন্মুক্ত স্থান সংরক্ষণ এবং ভবিষ্যৎ নগর পরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ নেওয়া সহজ হবে।
রংপুরকে পরিকল্পিত ও টেকসই নগরী হিসেবে গড়ে তুলতে সরকার রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করে। গত ১১ জুন সরকার সামসুজ্জামান সামুকে সংস্থাটির প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। চেয়ারম্যান নিয়োগের প্রায় এক মাসের মাথায় কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হলো রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের।
What's Your Reaction?