চট্টগ্রামে ইউনিভার্সিটি অব বার্মিংহামের ক্যাম্পাস চালুর উদ্যোগ
চট্টগ্রামে ব্রিটেনের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব বার্মিংহামের ক্যাম্পাস চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। শিগগিরই এর কার্যক্রম শুরুর প্রস্তুতি চলছে। শিল্প প্রতিষ্ঠান সিস্টেম গ্রুপ এর উদ্যোক্তা প্রতিষ্ঠান। গ্রুপের চেয়ারম্যান মো. ফজলুল আজিম এ প্রসঙ্গে বলেন, আজকের বৈশ্বিক বাস্তবতায় দেশে বিশ্বমানের শিক্ষার প্রসার জরুরি। এ ক্ষেত্রে দেশীয় শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বিশ্বের নামকরা শিক্ষা প্রতিষ্ঠানসমূহও আমাদের শিক্ষায় ভূমিকা রাখতে পারে। সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা এ শিক্ষা উদ্যোগ গ্রহণ করেছি। শিক্ষায় বিশ্বমান যুক্ত করাই আমাদের মূল উদ্দেশ্য। চট্টগ্রামে আমরা ব্রিটেনের ইউনিভার্সিটি অব বার্মিংহামের ক্যাম্পাস চালু করতে যাচ্ছি। এর মাধ্যমে আশা করি, আমাদের শিক্ষার্থীরা ব্রিটেনে না গিয়েও এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের স্বাদ নিতে পারবে। তিনি বলেন, ইউনিভার্সিটি অব বার্মিংহাম সিস্টেম গ্রুপকে চট্টগ্রামে তাদের ক্যাম্পাস চালুর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার জন্য সম্মত হয়েছে।
চট্টগ্রামে ব্রিটেনের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব বার্মিংহামের ক্যাম্পাস চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। শিগগিরই এর কার্যক্রম শুরুর প্রস্তুতি চলছে।
শিল্প প্রতিষ্ঠান সিস্টেম গ্রুপ এর উদ্যোক্তা প্রতিষ্ঠান। গ্রুপের চেয়ারম্যান মো. ফজলুল আজিম এ প্রসঙ্গে বলেন, আজকের বৈশ্বিক বাস্তবতায় দেশে বিশ্বমানের শিক্ষার প্রসার জরুরি। এ ক্ষেত্রে দেশীয় শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বিশ্বের নামকরা শিক্ষা প্রতিষ্ঠানসমূহও আমাদের শিক্ষায় ভূমিকা রাখতে পারে। সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা এ শিক্ষা উদ্যোগ গ্রহণ করেছি। শিক্ষায় বিশ্বমান যুক্ত করাই আমাদের মূল উদ্দেশ্য।
চট্টগ্রামে আমরা ব্রিটেনের ইউনিভার্সিটি অব বার্মিংহামের ক্যাম্পাস চালু করতে যাচ্ছি। এর মাধ্যমে আশা করি, আমাদের শিক্ষার্থীরা ব্রিটেনে না গিয়েও এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের স্বাদ নিতে পারবে।
তিনি বলেন, ইউনিভার্সিটি অব বার্মিংহাম সিস্টেম গ্রুপকে চট্টগ্রামে তাদের ক্যাম্পাস চালুর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার জন্য সম্মত হয়েছে।
What's Your Reaction?