আন্ডারওয়ার্ল্ডের ভয়ে না বলতে পারেননি কুমার শানু
বলিউডে একসময় আন্ডারওয়ার্ল্ডের প্রভাব কতটা গভীর ছিল, সে বিষয়ে বিস্ফোরক অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানু। তিনি জানিয়েছেন, কর্মজীবনের এক পর্যায়ে দুবাইয়ে এক আন্ডারওয়ার্ল্ড ডনের ব্যক্তিগত অনুষ্ঠানে গান গাইতে বাধ্য হয়েছিলেন। সেই সময় নিজের নিরাপত্তা নিয়েও আতঙ্কে ছিলেন এই গায়ক। সম্প্রতি একটি পডকাস্টে অতিথি হয়ে কুমার শানু সেই সময়ের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, তখনকার পরিস্থিতি এখনকার মতো ছিল না। অনেক অনুরোধ বা নির্দেশ ফিরিয়ে দেওয়ার সুযোগও থাকত না। কুমার শানুর ভাষায়, ‘ভয় তো লেগেছিলই। কারণ সেই সময়ের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন ছিল।’ আলোচনায় উঠে আসে সংগীত প্রযোজক গুলশন কুমারের হত্যাকাণ্ডের প্রসঙ্গও। এ বিষয়ে কুমার শানু বলেন, সে সময়ের বাস্তবতা কাছ থেকে দেখেছিলেন বলেই ঝুঁকির বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছিলেন। তাই নির্দিষ্ট কিছু অনুষ্ঠানে গান গাওয়ার অনুরোধ পেলেও তা প্রত্যাখ্যান করার সাহস দেখাননি। তার মতে, সেই পরিস্থিতিতে অনুরোধ মেনে নেওয়াই ছিল সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত। আরও পড়ুন শুটিংয়ে আহত রামচরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন? গায়ক আরও জানান, পরবর্তী সময়ে ওই প্রভাবশালী ব্যক্ত
বলিউডে একসময় আন্ডারওয়ার্ল্ডের প্রভাব কতটা গভীর ছিল, সে বিষয়ে বিস্ফোরক অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানু। তিনি জানিয়েছেন, কর্মজীবনের এক পর্যায়ে দুবাইয়ে এক আন্ডারওয়ার্ল্ড ডনের ব্যক্তিগত অনুষ্ঠানে গান গাইতে বাধ্য হয়েছিলেন। সেই সময় নিজের নিরাপত্তা নিয়েও আতঙ্কে ছিলেন এই গায়ক।
সম্প্রতি একটি পডকাস্টে অতিথি হয়ে কুমার শানু সেই সময়ের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, তখনকার পরিস্থিতি এখনকার মতো ছিল না। অনেক অনুরোধ বা নির্দেশ ফিরিয়ে দেওয়ার সুযোগও থাকত না।
কুমার শানুর ভাষায়, ‘ভয় তো লেগেছিলই। কারণ সেই সময়ের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন ছিল।’
আলোচনায় উঠে আসে সংগীত প্রযোজক গুলশন কুমারের হত্যাকাণ্ডের প্রসঙ্গও। এ বিষয়ে কুমার শানু বলেন, সে সময়ের বাস্তবতা কাছ থেকে দেখেছিলেন বলেই ঝুঁকির বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছিলেন। তাই নির্দিষ্ট কিছু অনুষ্ঠানে গান গাওয়ার অনুরোধ পেলেও তা প্রত্যাখ্যান করার সাহস দেখাননি। তার মতে, সেই পরিস্থিতিতে অনুরোধ মেনে নেওয়াই ছিল সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত।
গায়ক আরও জানান, পরবর্তী সময়ে ওই প্রভাবশালী ব্যক্তিদের কয়েকজনের সঙ্গে তার সৌহার্দ্যপূর্ণ সম্পর্কও গড়ে ওঠে। এমনকি কোনো সমস্যায় পড়লে সহযোগিতার প্রস্তাবও পেয়েছিলেন। তবে তিনি কখনোই সেই সহায়তা গ্রহণ করেননি।
কুমার শানু বলেন, ‘আমি তাদের বলেছিলাম, আমাকে দেখাশোনা করার প্রয়োজন নেই। আমি নিজের দায়িত্ব নিজেই নিতে পারব।’
তবে সবকিছুর পরও দুবাইয়ে সেই অনুষ্ঠানে গান গাওয়ার সময় নিজের নিরাপত্তা নিয়ে ভেতরে ভেতরে আতঙ্কিত ছিলেন বলেও স্বীকার করেছেন এই জনপ্রিয় শিল্পী।
এমএমএফ
What's Your Reaction?

