আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

মুন্সীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। একই অভিযানে লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকা থেকে ১১০০ পিস ইয়াবা ও দুই কেজি গাঁজাও উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পদ্মা সেতু উত্তর থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।  মো. মেনহাজুল আলম বলেন, জাজিরা উপজেলার আহাদি মাদবর কান্দি গ্রামের মো. সজিব (২৯) গত ৯ জুলাই পদ্মা সেতু (উত্তর) থানার পশ্চিম কুমারভোগ নুরানি জামে মসজিদের সামনে থেকে তার মোটরসাইকেল চুরি হওয়ার ঘটনায় থানায় অভিযোগ করেন। এরপর পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে ১২ জুলাই রাত সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জ সদর থানার নিতাইগঞ্জ বাপ্পী চত্বর এলাকা থেকে মো. সুমন (২৫) গ্রেপ্তার করে। তার হেফাজত থেকে বাদীর চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বেতকা বাজার এলাকা থেকে হৃদয় দেওয়ানকে (৩০) গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে হৃদয় দে

আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

মুন্সীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। একই অভিযানে লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকা থেকে ১১০০ পিস ইয়াবা ও দুই কেজি গাঁজাও উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পদ্মা সেতু উত্তর থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। 

মো. মেনহাজুল আলম বলেন, জাজিরা উপজেলার আহাদি মাদবর কান্দি গ্রামের মো. সজিব (২৯) গত ৯ জুলাই পদ্মা সেতু (উত্তর) থানার পশ্চিম কুমারভোগ নুরানি জামে মসজিদের সামনে থেকে তার মোটরসাইকেল চুরি হওয়ার ঘটনায় থানায় অভিযোগ করেন।

এরপর পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে ১২ জুলাই রাত সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জ সদর থানার নিতাইগঞ্জ বাপ্পী চত্বর এলাকা থেকে মো. সুমন (২৫) গ্রেপ্তার করে। তার হেফাজত থেকে বাদীর চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বেতকা বাজার এলাকা থেকে হৃদয় দেওয়ানকে (৩০) গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পরে হৃদয় দেওয়ানের তথ্য অনুযায়ী টঙ্গীবাড়ীর আমতলী এলাকা থেকে সজীব পাইক (২৪) মুন্সীগঞ্জকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে আরেকটি মোটরসাইকেল চোরাই সন্দেহে জব্দ করে পুলিশ।

এ ছাড়া হৃদয় দেওয়ানের দেওয়া তথ্যের ভিত্তিতে লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকার একটি দর্জি দোকানের পেছন থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর প্রকৃত মালিক শনাক্তে তদন্ত চলছে।

সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলায় সংঘবদ্ধভাবে মোটরসাইকেল চুরি করে নম্বর প্লেট ও বিভিন্ন যন্ত্রাংশ পরিবর্তন করে বিক্রি করে আসছিলেন।

ডিবি পুলিশ জানায়, একই অভিযানে লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকায় একটি দর্জির দোকান থেকে এক হাজার ১০০টি ইয়াবা ও দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গোয়ালীমান্দ্রা এলাকার আলাল ওরফে আলাউদ্দিন নামে এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। তিনি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান বলে দাবি করা হয়েছে।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow