আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চেয়ারম্যানের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকড, জিডি দায়ের

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের মোবাইল ফোন হ্যাক হওয়ার ঘটনায় তার ব্যবহৃত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বেহাত হয়েছে। এ ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মাহমুদুল হাসান। তিনি জানান, গত ১৮ মার্চ বিচারপতির ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয় এবং এখনো তা তার নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তবে তার ব্যবহৃত মোবাইল ফোনটি ইতোমধ্যে বেদখলমুক্ত করা হয়েছে। এই সময়ের মধ্যে অ্যাকাউন্ট থেকে কোনো কার্যক্রম হয়ে থাকলে তার দায়-দায়িত্ব চেয়ারম্যানের নয় বলেও উল্লেখ করেন তিনি। জিডির অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার বরাবর পাঠানো হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ বিচারপতির মোবাইল ফোনে ত্রুটি দেখা দিলেও তখন বিষয়টি গুরুত্ব পায়নি। পরে বুঝে ওঠার আগেই তার অ্যাকাউন্টগুলো হ্যাক হয়ে যায়। পরবর্তীতে ২২ মার্চ তিনি আইসিটি প্রসিকিউটর ও ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহাকে বিষয়টি জানান। জোহা ডিভাইস থেকে দূরবর্তী নিয়ন্ত্র

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চেয়ারম্যানের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকড, জিডি দায়ের

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের মোবাইল ফোন হ্যাক হওয়ার ঘটনায় তার ব্যবহৃত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বেহাত হয়েছে। এ ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মাহমুদুল হাসান।

তিনি জানান, গত ১৮ মার্চ বিচারপতির ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয় এবং এখনো তা তার নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তবে তার ব্যবহৃত মোবাইল ফোনটি ইতোমধ্যে বেদখলমুক্ত করা হয়েছে। এই সময়ের মধ্যে অ্যাকাউন্ট থেকে কোনো কার্যক্রম হয়ে থাকলে তার দায়-দায়িত্ব চেয়ারম্যানের নয় বলেও উল্লেখ করেন তিনি।

জিডির অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার বরাবর পাঠানো হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ বিচারপতির মোবাইল ফোনে ত্রুটি দেখা দিলেও তখন বিষয়টি গুরুত্ব পায়নি। পরে বুঝে ওঠার আগেই তার অ্যাকাউন্টগুলো হ্যাক হয়ে যায়।

পরবর্তীতে ২২ মার্চ তিনি আইসিটি প্রসিকিউটর ও ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহাকে বিষয়টি জানান। জোহা ডিভাইস থেকে দূরবর্তী নিয়ন্ত্রণের ক্ষতিকর সফটওয়্যার অপসারণ করেন।

তানভীর হাসান জোহা জানান, প্রতারণামূলক কোনো লিংকে ক্লিক করা বা অননুমোদিত অ্যাপ ডাউনলোড করার কারণেই এমনটি ঘটতে পারে।

এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow