আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় লাফ
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির কারণে ডলারের ওপর চাপ সৃষ্টি হয়েছে। পাশাপাশি সুদের হার বৃদ্ধির প্রত্যাশা কিছুটা কমে আসায় স্বর্ণের দাম বেড়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম রয়টার্স। রয়টার্সের তথ্যমতে, স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫১ দশমিক ৯৭ ডলারে দাঁড়ায়। আর আগস্টে সরবরাহযোগ্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৭ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে। এ ছাড়া অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৮ দশমিক ৩৩ ডলার, প্লাটিনামের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ হাজার ৬২২ দশমিক ৩০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৫ শতাংশ বেড়ে ১ হাজার ২১৩ দশমিক ৭৬ ডলারে পৌঁছেছে। সাক্সো ব্যাংকের বিশ্লেষক ওলে হ্যানসেন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘স্বর্ণের দাম এখন ৪ হাজার ডলারের কাছাকাছি লেনদেন হচ্ছে। সাম্প্রতিক দরপতনের পর বাজারে বিনিয়োগকারীদের এখনও আস্থা নেই।’ এর আগে বুধবার (২৪ জুন) স্বর্ণের দাম ২০২৫ সালের নভেম্বরের পর প্রথমবারের মতো ৪ হাজার ডলারের
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির কারণে ডলারের ওপর চাপ সৃষ্টি হয়েছে। পাশাপাশি সুদের হার বৃদ্ধির প্রত্যাশা কিছুটা কমে আসায় স্বর্ণের দাম বেড়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকেলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম রয়টার্স।
রয়টার্সের তথ্যমতে, স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫১ দশমিক ৯৭ ডলারে দাঁড়ায়। আর আগস্টে সরবরাহযোগ্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৭ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে।
এ ছাড়া অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৮ দশমিক ৩৩ ডলার, প্লাটিনামের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ হাজার ৬২২ দশমিক ৩০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৫ শতাংশ বেড়ে ১ হাজার ২১৩ দশমিক ৭৬ ডলারে পৌঁছেছে।
সাক্সো ব্যাংকের বিশ্লেষক ওলে হ্যানসেন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘স্বর্ণের দাম এখন ৪ হাজার ডলারের কাছাকাছি লেনদেন হচ্ছে। সাম্প্রতিক দরপতনের পর বাজারে বিনিয়োগকারীদের এখনও আস্থা নেই।’
এর আগে বুধবার (২৪ জুন) স্বর্ণের দাম ২০২৫ সালের নভেম্বরের পর প্রথমবারের মতো ৪ হাজার ডলারের নিচে নেমে যায়।
What's Your Reaction?