আন্তর্জাতিক মানে উন্নীত হবে চট্টগ্রাম চিড়িয়াখানা
চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানের একটি আধুনিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, চিড়িয়াখানা শুধু বিনোদনের স্থান নয়, এটি হবে প্রাণী সংরক্ষণ, গবেষণা, শিক্ষা ও পরিবেশ সচেতনতার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। সোমবার (২৭ জুলাই) চট্টগ্রাম চিড়িয়াখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ভবিষ্যৎ প্রজন্ম-বিশেষ করে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন দেশের গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী প্রাণী সম্পর্কে জানতে পারে, তাদের জীবনযাপন, বৈশিষ্ট্য ও পরিবেশগত গুরুত্ব সম্পর্কে ধারণা লাভ করতে পারে সে লক্ষ্যেই এই চিড়িয়াখানাকে নতুনভাবে সাজানো হবে। তিনি বলেন, আধুনিক চিড়িয়াখানার উদ্দেশ্য শুধু প্রাণী প্রদর্শন নয় বরং প্রাণী সংরক্ষণ, গবেষণা, শিক্ষা, পরিবেশ সচেতনতা এবং বিনোদনের সমন্বিত ব্যবস্থা নিশ্চিত করা। এ লক্ষ্য বাস্তবায়নে চট্টগ্রাম চিড়িয়াখানায় আধুনিক সুযোগ-সুবিধা, উন্নত ব্যবস্থাপনা, দর্শনার্থীবান্ধব পরিবেশ ও শিক্ষামূলক কার্যক্রম যুক্ত করা হবে। প্রতিমন্ত্রী আরও বলেন, দে
চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানের একটি আধুনিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, চিড়িয়াখানা শুধু বিনোদনের স্থান নয়, এটি হবে প্রাণী সংরক্ষণ, গবেষণা, শিক্ষা ও পরিবেশ সচেতনতার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র।
সোমবার (২৭ জুলাই) চট্টগ্রাম চিড়িয়াখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ভবিষ্যৎ প্রজন্ম-বিশেষ করে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন দেশের গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী প্রাণী সম্পর্কে জানতে পারে, তাদের জীবনযাপন, বৈশিষ্ট্য ও পরিবেশগত গুরুত্ব সম্পর্কে ধারণা লাভ করতে পারে সে লক্ষ্যেই এই চিড়িয়াখানাকে নতুনভাবে সাজানো হবে।
তিনি বলেন, আধুনিক চিড়িয়াখানার উদ্দেশ্য শুধু প্রাণী প্রদর্শন নয় বরং প্রাণী সংরক্ষণ, গবেষণা, শিক্ষা, পরিবেশ সচেতনতা এবং বিনোদনের সমন্বিত ব্যবস্থা নিশ্চিত করা। এ লক্ষ্য বাস্তবায়নে চট্টগ্রাম চিড়িয়াখানায় আধুনিক সুযোগ-সুবিধা, উন্নত ব্যবস্থাপনা, দর্শনার্থীবান্ধব পরিবেশ ও শিক্ষামূলক কার্যক্রম যুক্ত করা হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের অন্যান্য চিড়িয়াখানাগুলো কীভাবে আধুনিকায়ন করা যায় এবং দর্শনার্থীদের চাহিদা অনুযায়ী আকর্ষণীয় করে তোলা যায়, সে বিষয়ে সরকার পরিকল্পনা করছে।
চিড়িয়াখানাগুলোকে শিশু-কিশোর ও তরুণ প্রজন্মের জ্ঞান অর্জন এবং প্রকৃতির সঙ্গে পরিচিত হওয়ার অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।
চট্টগ্রাম চিড়িয়াখানার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আধুনিকায়নের মাধ্যমে এখানে দর্শনার্থীদের জন্য উন্নত পরিবেশ তৈরি করা হবে। পাশাপাশি প্রাণীদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত আবাসস্থল নিশ্চিত করা এবং দর্শনার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা বাড়ানো হবে।
চিড়িয়াখানা পরিদর্শনকালে চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমআরএএইচ/এমআইএইচএস
What's Your Reaction?