আন্তর্জাতিক শিশু সার্জারি দিবস ২০২৬ উদযাপন
আন্তর্জাতিক শিশু সার্জারি দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পেডিয়াট্রিক সার্জনস এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের আয়োজনে গৃহীত কর্মসূচিহ সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সোয়া ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিবসটির কর্মসূচির সূচনা হয়। র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— অধ্যাপক ডা. মো. মাজহারুল শাহীন, অধ্যক্ষ, ঢাকা মেডিকেল কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আসাদুজ্জামান, পরিচালক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং অধ্যাপক ডা. মো. আবু জাফর, সভাপতি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পেডিয়াট্রিক সার্জনস। এবং সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মো. ছামিদুর রহমান, বিভাগীয় প্রধান, শিশু সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। এছাড়া উপস্থিত ছিলেন— ডা. আশফাক নবী, কোষাধ্যক্ষ, ডা. মো. শাহিন রেজা, যুগ্ম সেক্রেটারি, ডা. মোহাম্মদ মাহবুবুল আলম, সায়েন্টিফিক সেক্রেটারি, ডা. কায়সার ইয়ামিন ইষাদ, সাংগঠনিক সম্পাদক, ডা. এ কে এম সামছুদ্দিন, প্রকাশনা সম্পাদক, ডা. ছাদরুদ্দিন আ
আন্তর্জাতিক শিশু সার্জারি দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পেডিয়াট্রিক সার্জনস এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের আয়োজনে গৃহীত কর্মসূচিহ সফলভাবে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সোয়া ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিবসটির কর্মসূচির সূচনা হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— অধ্যাপক ডা. মো. মাজহারুল শাহীন, অধ্যক্ষ, ঢাকা মেডিকেল কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আসাদুজ্জামান, পরিচালক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং অধ্যাপক ডা. মো. আবু জাফর, সভাপতি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পেডিয়াট্রিক সার্জনস। এবং সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মো. ছামিদুর রহমান, বিভাগীয় প্রধান, শিশু সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
এছাড়া উপস্থিত ছিলেন— ডা. আশফাক নবী, কোষাধ্যক্ষ, ডা. মো. শাহিন রেজা, যুগ্ম সেক্রেটারি, ডা. মোহাম্মদ মাহবুবুল আলম, সায়েন্টিফিক সেক্রেটারি, ডা. কায়সার ইয়ামিন ইষাদ, সাংগঠনিক সম্পাদক, ডা. এ কে এম সামছুদ্দিন, প্রকাশনা সম্পাদক, ডা. ছাদরুদ্দিন আল মাসুদ, অফিস সম্পাদক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পেডিয়াট্রিক সার্জনসহ বিভিন্ন বিভাগের সম্মানিত অধ্যাপক, চিকিৎসক, রেসিডেন্ট, ইন্টার্ন চিকিৎসক এবং নার্সিং স্টাফ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ডা. নাঈম হাসান এবং ডা. ফারজানা আলী।
র্যালির মাধ্যমে শিশুদের সার্জিক্যাল রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং উন্নত চিকিৎসা সেবার গুরুত্ব তুলে ধরা হয়।
পরবর্তীতে শিশু সার্জারি বিভাগের ওয়ার্ডে ভর্তি রোগীদের মধ্যে খাবার বিতরণ করা হয়। এই উদ্যোগের মাধ্যমে অসুস্থ শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়।
আয়োজকরা জানান, আন্তর্জাতিক শিশু সার্জারি দিবস উদযাপনের মাধ্যমে শিশুদের সার্জিক্যাল চিকিৎসার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিতকরণ এবং শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
What's Your Reaction?