ভিয়েতনামের বিপক্ষে চূড়ান্ত একাদশ ঘোষণা, জায়গা পেলেন যারা

ইংল্যান্ড থেকে গত মঙ্গলবার বিকেলে ভিয়েতনামে পৌঁছান হামজা দেওয়ান চৌধুরী। এরপর বুধবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা তাকে একাদশে রাখা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন। তবে ভিয়েতনামের বিপক্ষে তিনি একাদশেই আছেন। গোলরক্ষক পজিশনে পরিবর্তন এসেছে। বসুন্ধরা কিংসে নিয়মিত না খেলা মেহেদী হাসান শ্রাবণকে আজ একাদশে রেখেছেন কোচ। ডিফেন্সে রয়েছেন শাকিল আহাদ তপু, তারিক কাজী, সাদ উদ্দিন। অধিনায়ক জামাল ভূঁইয়া আবার একাদশে জায়গা হারিয়েছেন। সোহেল রানা সিনিয়র অধিনায়কের আর্মব্যান্ড পেয়েছেন। আগের ম্যাচে কার্ড জটিলতায় না খেলতে পারা ফাহমিদুল একাদশে ফিরেছেন। সামিত সোম, জায়ান আহমেদও থাকছেন আক্রমণে।  বাংলাদেশ একাদশ :  মেহেদী হাসান শ্রাবণ, শাকিল আহাদ তপু, হামজা চৌধুরী, মিরাজুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, তারিক কাজী, ফাহামিদুল ইসলাম, সোহেল রানা, জায়ান আহমেদ, সাদ উদ্দিন, সামিত সোম।

ভিয়েতনামের বিপক্ষে চূড়ান্ত একাদশ ঘোষণা, জায়গা পেলেন যারা

ইংল্যান্ড থেকে গত মঙ্গলবার বিকেলে ভিয়েতনামে পৌঁছান হামজা দেওয়ান চৌধুরী। এরপর বুধবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা তাকে একাদশে রাখা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন। তবে ভিয়েতনামের বিপক্ষে তিনি একাদশেই আছেন।


গোলরক্ষক পজিশনে পরিবর্তন এসেছে। বসুন্ধরা কিংসে নিয়মিত না খেলা মেহেদী হাসান শ্রাবণকে আজ একাদশে রেখেছেন কোচ। ডিফেন্সে রয়েছেন শাকিল আহাদ তপু, তারিক কাজী, সাদ উদ্দিন।

অধিনায়ক জামাল ভূঁইয়া আবার একাদশে জায়গা হারিয়েছেন। সোহেল রানা সিনিয়র অধিনায়কের আর্মব্যান্ড পেয়েছেন। আগের ম্যাচে কার্ড জটিলতায় না খেলতে পারা ফাহমিদুল একাদশে ফিরেছেন। সামিত সোম, জায়ান আহমেদও থাকছেন আক্রমণে। 

বাংলাদেশ একাদশ : 

মেহেদী হাসান শ্রাবণ, শাকিল আহাদ তপু, হামজা চৌধুরী, মিরাজুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, তারিক কাজী, ফাহামিদুল ইসলাম, সোহেল রানা, জায়ান আহমেদ, সাদ উদ্দিন, সামিত সোম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow