আন্দোলনে অংশ নিয়ে পারিশ্রমিক? যা বললেন উরফি

সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচিত মুখ ও অভিনেত্রী উরফি জাভেদকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। দিল্লির যন্তর মন্তরে চলমান আন্দোলনে অংশ নেওয়ার জন্য তিনি এক লাখ রুপি পারিশ্রমিক নিয়েছেন-এমন অভিযোগ ছড়িয়ে পড়েছে। তবে অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে মুখ খুলেছেন এই অভিনেত্রী। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফয়জল আনসারি দাবি করেছেন, ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আন্দোলনের সমর্থনে কয়েকজন ইনফ্লুয়েন্সার ও তারকাকে অর্থ দিয়েছেন। তার দাবি, সিজেপির পক্ষে একটি রিল প্রকাশের জন্য উরফি জাভেদ এক লাখ রুপি নিয়েছেন। আরও পড়ুন আবারও মুখোমুখি কঙ্গনা-হৃতিক, নতুন করে শুরু বিতর্ক এই অভিযোগ সামনে আসতেই ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের অবস্থান স্পষ্ট করেন উরফি। তিনি লেখেন, ‘আমি জীবনে কোনো প্রতিবাদে অংশ নেওয়ার জন্য এক টাকাও নিইনি। এমন দাবি সম্পূর্ণ মিথ্যা।’ উরফি আরও বলেন, সামাজিক বা জনস্বার্থসংশ্লিষ্ট কোনো বিষয়ে নিজের মত প্রকাশের জন্য তিনি কখনো পারিশ্রমিক নেন না। তাই তার নাম জড়িয়ে এ ধরনের গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান। অভিনেত্রীর ভাষ্

আন্দোলনে অংশ নিয়ে পারিশ্রমিক? যা বললেন উরফি

সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচিত মুখ ও অভিনেত্রী উরফি জাভেদকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। দিল্লির যন্তর মন্তরে চলমান আন্দোলনে অংশ নেওয়ার জন্য তিনি এক লাখ রুপি পারিশ্রমিক নিয়েছেন-এমন অভিযোগ ছড়িয়ে পড়েছে। তবে অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে মুখ খুলেছেন এই অভিনেত্রী।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফয়জল আনসারি দাবি করেছেন, ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আন্দোলনের সমর্থনে কয়েকজন ইনফ্লুয়েন্সার ও তারকাকে অর্থ দিয়েছেন। তার দাবি, সিজেপির পক্ষে একটি রিল প্রকাশের জন্য উরফি জাভেদ এক লাখ রুপি নিয়েছেন।

এই অভিযোগ সামনে আসতেই ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের অবস্থান স্পষ্ট করেন উরফি। তিনি লেখেন, ‘আমি জীবনে কোনো প্রতিবাদে অংশ নেওয়ার জন্য এক টাকাও নিইনি। এমন দাবি সম্পূর্ণ মিথ্যা।’

উরফি আরও বলেন, সামাজিক বা জনস্বার্থসংশ্লিষ্ট কোনো বিষয়ে নিজের মত প্রকাশের জন্য তিনি কখনো পারিশ্রমিক নেন না। তাই তার নাম জড়িয়ে এ ধরনের গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান।

অভিনেত্রীর ভাষ্য, তিনি যে বিষয়ে বিশ্বাস করেন, সে বিষয়েই নিজের ইচ্ছায় অবস্থান নেন। অর্থের বিনিময়ে কোনো আন্দোলনে অংশ নেওয়া তার স্বভাব নয়। তাই এমন অভিযোগে তিনি বিস্মিত বলেও উল্লেখ করেন।

উল্লেখ্য, অভিজিৎ দিপকের নেতৃত্বে দিল্লির যন্তর মন্তরে দীর্ঘদিন ধরে পরীক্ষা-সংক্রান্ত অনিয়ম এবং শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলন চলছে। এরই মধ্যে এই আন্দোলন ভারতজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। বিভিন্ন অঙ্গনের মানুষও এতে সমর্থন জানিয়েছেন।

ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক নানা ইস্যুতে স্পষ্ট বক্তব্য দেওয়ার জন্য পরিচিত উরফি জাভেদ। এবারও সেই ধারাবাহিকতায় তিনি জানিয়ে দিয়েছেন, আন্দোলনে অংশ নেওয়ার জন্য অর্থ নেওয়ার অভিযোগের কোনো সত্যতা নেই। তার দাবি, মানুষের পাশে দাঁড়ানো তার ব্যক্তিগত সিদ্ধান্ত, সেটিকে অর্থের সঙ্গে মিলিয়ে দেখা ঠিক নয়।

এমএমএফ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow