আন্দোলনে অংশ নেওয়া এক ছাত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ

মাইলস্টোন কলেজের টিসি পাওয়া সাবেক এক ছাত্রীর বিরুদ্ধে প্রতিষ্ঠানটির পরিচয়পত্র ব্যবহার করে এইচএসসি পরীক্ষা ও প্রশ্নপত্র-সংক্রান্ত আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগ উঠেছে। সেখান থেকে তিনি ‌‘সরকারবিরোধী উসকানিমূলক বক্তব্য’ দিয়েছেন উল্লেখ করে তার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে কলেজ কর্তৃপক্ষ। ওই ছাত্রীর নাম রুবাইয়া মেহজাবিন সুহি। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে ঢাকার তুরাগ থানায় জিডি করা হয়। জিডির আবেদনকারী হিসেবে কলেজের সিকিউরিটি অফিসার মুহাম্মদ জহুরুল ইসলামের নাম উল্লেখ করা হয়েছে। তিনি কলেজ কর্তৃপক্ষের পক্ষে এ জিডি করেন। আরও পড়ুন আন্দোলনকারীদের ব্রিফিং / ফের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি, জনদুর্ভোগ বিবেচনায় কর্মসূচি স্থগিত জিডিতে বলা হয়েছে, রুবাইয়া মেহজাবিন সুহি মাইলস্টোন কলেজের বিজ্ঞান বিভাগের (ইংরেজি মাধ্যম) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী ছিলেন। তবে শৃঙ্খলাজনিত কারণে ঢাকা শিক্ষা বোর্ডের অনুমোদনক্রমে তাকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়া হয়। বর্তমানে তিনি কলেজটির শিক্ষার্থী নন এবং প্রতিষ্ঠানের কোনো পরিচয় ব্যবহারের অধিকারও তার নেই। এতে আরও বলা হয়, সম্প্রতি সামাজিক যোগা

আন্দোলনে অংশ নেওয়া এক ছাত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ

মাইলস্টোন কলেজের টিসি পাওয়া সাবেক এক ছাত্রীর বিরুদ্ধে প্রতিষ্ঠানটির পরিচয়পত্র ব্যবহার করে এইচএসসি পরীক্ষা ও প্রশ্নপত্র-সংক্রান্ত আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগ উঠেছে।

সেখান থেকে তিনি ‌‘সরকারবিরোধী উসকানিমূলক বক্তব্য’ দিয়েছেন উল্লেখ করে তার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে কলেজ কর্তৃপক্ষ। ওই ছাত্রীর নাম রুবাইয়া মেহজাবিন সুহি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে ঢাকার তুরাগ থানায় জিডি করা হয়। জিডির আবেদনকারী হিসেবে কলেজের সিকিউরিটি অফিসার মুহাম্মদ জহুরুল ইসলামের নাম উল্লেখ করা হয়েছে। তিনি কলেজ কর্তৃপক্ষের পক্ষে এ জিডি করেন।

জিডিতে বলা হয়েছে, রুবাইয়া মেহজাবিন সুহি মাইলস্টোন কলেজের বিজ্ঞান বিভাগের (ইংরেজি মাধ্যম) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী ছিলেন। তবে শৃঙ্খলাজনিত কারণে ঢাকা শিক্ষা বোর্ডের অনুমোদনক্রমে তাকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়া হয়। বর্তমানে তিনি কলেজটির শিক্ষার্থী নন এবং প্রতিষ্ঠানের কোনো পরিচয় ব্যবহারের অধিকারও তার নেই।

এতে আরও বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ওই ছাত্রী মাইলস্টোন কলেজের পরিচয়পত্র (আইডি কার্ড) ব্যবহার করে এইচএসসি পরীক্ষা ও প্রশ্নপত্র-সংক্রান্ত আন্দোলনে অংশ নিয়ে সরকারবিরোধী উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন।

কলেজ কর্তৃপক্ষের দাবি, তিনি শিক্ষার্থী না হওয়া সত্ত্বেও প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। পাশাপাশি এতে কলেজের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম রানা জিডির তথ্য নিশ্চিত করে বলেন, তুরাগ থানায় জিডিটি নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এএএইচ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow