আপত্তিকর ভিডিও ফাঁস, এনসিপি নেতাকে সাময়িক অব্যাহতি
নৈতিক চ্যুতি ও এক ব্যাংক কর্মকর্তাকে অপহরণের অভিযোগ ওঠার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে কেন তার বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী দুই কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানানোর নির্দেশ দিয়েছে দলটি। মঙ্গলবার (৪ আগস্ট) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সেল থেকে পাঠানো এক নোটিশে এই অব্যাহতির সিদ্ধান্তের কথা জানানো হয়। সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এই নোটিশ জারি করা হয়। এতে বলা হয়, শওকত ইমরানের বিরুদ্ধে নৈতিক স্খলন, সাংগঠনিক শৃঙ্খলা ও নৈতিকতা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগ উঠেছে। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে তাকে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। নোটিশে শওকত ইমরানকে আগামী দুই কার্যদিবসের মধ্যে সংগঠনের উত্তরাঞ্চলের কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম বরাবর লিখিত আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আরও পড়ুন এনসিপি নেতা গাজী সালাউদ্দিনকে ফের অব্যাহতি এনস
নৈতিক চ্যুতি ও এক ব্যাংক কর্মকর্তাকে অপহরণের অভিযোগ ওঠার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে কেন তার বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী দুই কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানানোর নির্দেশ দিয়েছে দলটি।
মঙ্গলবার (৪ আগস্ট) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সেল থেকে পাঠানো এক নোটিশে এই অব্যাহতির সিদ্ধান্তের কথা জানানো হয়।
সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এই নোটিশ জারি করা হয়। এতে বলা হয়, শওকত ইমরানের বিরুদ্ধে নৈতিক স্খলন, সাংগঠনিক শৃঙ্খলা ও নৈতিকতা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগ উঠেছে। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে তাকে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
নোটিশে শওকত ইমরানকে আগামী দুই কার্যদিবসের মধ্যে সংগঠনের উত্তরাঞ্চলের কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম বরাবর লিখিত আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এনসিপি বগুড়া জেলা মিডিয়া সেলের সদস্য সচিব মো. রিগান হোসেন বলেন, শওকত ইমরানকে এনসিপি থেকে সাময়িক অব্যবহিত দেওয়া হয়েছে। কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হলে তা নিরপেক্ষ, স্বচ্ছ ও তথ্য-প্রমাণের ভিত্তিতে যাচাই-বাছাই করে প্রকৃত সত্য উদঘাটন করাই ন্যায়বিচারের মৌলিক শর্ত। সব পক্ষের বক্তব্য গ্রহণ, প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও প্রমাণ পর্যালোচনা করা হচ্ছে।
উল্লেখ্য, সোমবার (৩ আগস্ট) থেকে এনসিপি নেতা শওকত ইমরানের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ২৭ সেকেন্ডের ওই ভিডিওতে তাকে এক নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়।
এর আগে শনিবার (১ আগস্ট) ইসলামী ব্যাংক নওগাঁ শাখার কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তিকে বগুড়া শহরের ফ্লাইওভার এলাকা থেকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে এই এনসিপি নেতার বিরুদ্ধে।
এল.বি/এসজেডএইচ/জেআইএম
What's Your Reaction?
