আপনার কত টাকা থাকলে এ বছর ফিতরা ওয়াজিব? জেনে নিন

সাদাকাতুল ফিতর মূলত দুটি আরবি শব্দের সমষ্টি। এর মধ্যে সাদাকা শব্দের আভিধানিক অর্থ হলো দান, আর ফিতর শব্দের আভিধানিক অর্থ হলো উন্মুক্তকরণ বা রোজা ভঙ্গকরণ। দীর্ঘ এক মাস সিয়াম পালনের পর যেহেতু তা ভঙ্গ করা হয় এবং এ উপলক্ষে শরিয়ত কর্তৃক আরোপিত এই দান অসহায় ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়, তাই একে সাদাকাতুল ফিতর নামে আখ্যায়িত করা হয়। কাদের ওপর সাদাকাতুল ফিতর ওয়াজিব ঈদুল ফিতরের দিন অর্থাৎ ১ শাওয়াল ভোরে নিজের মৌলিক প্রয়োজন ও ব্যবহার্য জিনিসপত্রের বাইরে যেসব মুসলিম নর-নারী এমন পরিমাণ সম্পদের মালিক হন, যার মূল্য সাড়ে বায়ান্ন তোলা রুপার দামের সমান বা তার বেশি; তাদের ওপর সাদাকাতুল ফিতর ওয়াজিব। সাদাকাতুল ফিতর ওয়াজিব হওয়ার জন্য সুস্থ মস্তিষ্কসম্পন্ন অথবা বুঝমান-বালেগ হওয়া কিংবা মুকিম হওয়া শর্ত নয়। অবুঝ-নাবালেগ, মুসাফির এবং মানসিক ভারসাম্যহীন ব্যক্তিও নেসাব পরিমাণ সম্পদের মালিক হলে তাদের ওপরও সাদাকাতুল ফিতর ওয়াজিব হবে। হাদিসে নবীজি (সা.) ছোট-বড় সকলের পক্ষ থেকে সাদাকাতুল ফিতর আদায়ের নির্দেশ দিয়েছেন। নাবালেগ, মানসিক ভারসাম্যহীনের সম্পদ থেকে তার অভিভাবক সদকায়ে ফিতর আদায় করবেন। (রদ্দুল মুহতার : ২/৩৫৯)

আপনার কত টাকা থাকলে এ বছর ফিতরা ওয়াজিব? জেনে নিন

সাদাকাতুল ফিতর মূলত দুটি আরবি শব্দের সমষ্টি। এর মধ্যে সাদাকা শব্দের আভিধানিক অর্থ হলো দান, আর ফিতর শব্দের আভিধানিক অর্থ হলো উন্মুক্তকরণ বা রোজা ভঙ্গকরণ। দীর্ঘ এক মাস সিয়াম পালনের পর যেহেতু তা ভঙ্গ করা হয় এবং এ উপলক্ষে শরিয়ত কর্তৃক আরোপিত এই দান অসহায় ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়, তাই একে সাদাকাতুল ফিতর নামে আখ্যায়িত করা হয়।

কাদের ওপর সাদাকাতুল ফিতর ওয়াজিব

ঈদুল ফিতরের দিন অর্থাৎ ১ শাওয়াল ভোরে নিজের মৌলিক প্রয়োজন ও ব্যবহার্য জিনিসপত্রের বাইরে যেসব মুসলিম নর-নারী এমন পরিমাণ সম্পদের মালিক হন, যার মূল্য সাড়ে বায়ান্ন তোলা রুপার দামের সমান বা তার বেশি; তাদের ওপর সাদাকাতুল ফিতর ওয়াজিব।

সাদাকাতুল ফিতর ওয়াজিব হওয়ার জন্য সুস্থ মস্তিষ্কসম্পন্ন অথবা বুঝমান-বালেগ হওয়া কিংবা মুকিম হওয়া শর্ত নয়। অবুঝ-নাবালেগ, মুসাফির এবং মানসিক ভারসাম্যহীন ব্যক্তিও নেসাব পরিমাণ সম্পদের মালিক হলে তাদের ওপরও সাদাকাতুল ফিতর ওয়াজিব হবে।

হাদিসে নবীজি (সা.) ছোট-বড় সকলের পক্ষ থেকে সাদাকাতুল ফিতর আদায়ের নির্দেশ দিয়েছেন। নাবালেগ, মানসিক ভারসাম্যহীনের সম্পদ থেকে তার অভিভাবক সদকায়ে ফিতর আদায় করবেন। (রদ্দুল মুহতার : ২/৩৫৯)

চলতি বছর অর্থাৎ ১৪৪৭ হিজরি/২০২৬ সালে একজন ব্যক্তির কাছে কত টাকা থাকলে জাকাত এবং ফিতরা আদায় করতে হবে তা জানিয়েছে রাজধানী ঢাকার জামিয়া রাহমানিয়া আরাবিয়ার ফতোয়া বিভাগ।

প্রতিষ্ঠানটির দারুল ইফতা জানায়, ইসলামি শরিয়তের মানদণ্ড অনুযায়ী ৫২.৫ ভরি রূপার মূল্য ধরে এ বছর জাকাত-ফিতরার নেসাব ২,৩০,০০০ টাকা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দারুল ইফতার প্রধান মুফতি মনসূরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নেসাব ঘোষণা করা হয়।

ঘোষিত নেসাব অনুযায়ী, কোনো মুসলিমের কাছে পূর্ণ এক বছর ২,৩০,০০০ টাকা থাকলে তাকে জাকাত আদায় করতে হবে এবং ঈদুল ফিতরের দিন সকালে এই পরিমাণ সম্পদ বা নগদ টাকা থাকলে ফিতরা দিতে হবে।

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের ঘোষিত মূল্য তালিকা অনুযায়ী স্বর্ণালংকারের জাকাত আদায়ের হিসাব (রাহমানিয়া)

 স্বর্ণ  বাজারমূল্য (প্রতি ভরি)   ১৫% বাদে জাকাতযোগ্য মূল্য (প্রতি ভরি) 
 ২২ ক্যারেট   ২৫৮৮২৫টাকা  ২২০০০০ টাকা
 ২১ ক্যারেট  ২৪৭১০০ টাকা  ২১০০০০ টাকা
 ১৮ ক্যারেট  ২১১৭৬০ টাকা  ১৮০০০ টাকা
 সনাতন  ১৭৩৩৩০ টাকা  ১৫০০০০ টাকা

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপরিউক্ত জাকাতযোগ্য মূল্যের ভিত্তিতে মোট স্বর্ণমূল্যের ওপর ২.৫% হারে জাকাত দিতে হবে।

সদকায়ে ফিতরের হিসাব (রাহমানিয়া আরাবিয়া)

 খাদ্যদ্রব্য  পরিমাণ  প্রতি কেজি দর   ১টি ফিতরা 
 কিশমিশ  ৩.৩ কেজি  ৮৫০/=  ২৮০০/=
 পনির  ৩.৩ কেজি  ৮০৩/=  ২৬৫০/=
 খেজুর  ৩.৩ কেজি  ৬০৬/=  ২০০০/=
 যব  ৩.৩ কেজি  ১৩৬/=  ৪৫০/=
 গম/ আটা   ১.৬৫ কেজি  ৬০/=  ১০০/=

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রুপার দরে স্থানীয়ভাবে তারতম্য হতে পারে; তাই প্রত্যেকে নিজ এলাকায় বাজারদর যাচাই করে জাকাত পরিশোধ করবেন।

উল্লেখ্য, উল্লেখ, এখানে ফিতরার সর্বনিম্ন যে পরিমাণ তুলে ধরা হয়েছে, তা ২৪ ফেব্রুয়ারি জামিয়া রাহমানিয়া আরাবিয়ার দারুল ইফতার প্রকাশিত মূল্য অনুয়ায়ী তুলে ধরা হয়েছে। তবে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির পক্ষ থেকে  এ বছর জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১০ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow