‘আপনারা সিনিয়র না, ক্যাম্পাসের ঐতিহ্য’, ছাত্রদলকে আম্মার

‘আপনারা সিনিয়র না, আপনারা তো ক্যাম্পাসের ঐতিহ্য হয়ে গেছেন। মিউজিয়ামে রাখলে টিকিট কেটে মানুষ দেখতে আসত’ বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার।  রোববার (২৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ছাত্রদলকে উদ্দেশ করে এমন মন্তব্য করেন তিনি। পোস্টে তিনি লেখেন, ‘আপনার সংগঠনের সভাপতি যখন ২০০৬-০৭ সেশনের, তখন আমি মক্তবে হাফ প্যান্ট পরে আলিফ-বা-তা শিখতেছি। সেক্রেটারি ২০০৭-০৮ সেশনের আমি তখনও দুনিয়ার চিন্তা বাদ দিয়ে টিফিনে বিস্কুট পাই কি না সেই টেনশনে।’ তিনি আরও লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ২০১০-১১ সেশনের, আমি তখন ক্লাস থ্রির বইয়ে আমার সোনার বাংলা পড়ে দেশপ্রেম শিখতেছি। সেক্রেটারি ২০১১-১২ সেশনের, আমি তখন পিএসসি পরীক্ষা দিয়ে ভাবতেছি জীবন মানেই বুঝি এইটা। আমি ৮ম দিলাম, ১০ম দিলাম, মাঝখানে করোনা এসে জীবনটা পজ করে দিল। তারপর আলিম দিলাম, ভার্সিটিতে ঢুকলাম।’ তিনি পোস্টে লেখেন, ‘হিসাবটা একটু মিলাই। আমি শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে তারুণ্য, তারুণ্য থেকে প্রায় ক্যারিয়ারের দরজায়। পুরা লাইফের এক

‘আপনারা সিনিয়র না, ক্যাম্পাসের ঐতিহ্য’, ছাত্রদলকে আম্মার

‘আপনারা সিনিয়র না, আপনারা তো ক্যাম্পাসের ঐতিহ্য হয়ে গেছেন। মিউজিয়ামে রাখলে টিকিট কেটে মানুষ দেখতে আসত’ বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। 

রোববার (২৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ছাত্রদলকে উদ্দেশ করে এমন মন্তব্য করেন তিনি।

পোস্টে তিনি লেখেন, ‘আপনার সংগঠনের সভাপতি যখন ২০০৬-০৭ সেশনের, তখন আমি মক্তবে হাফ প্যান্ট পরে আলিফ-বা-তা শিখতেছি। সেক্রেটারি ২০০৭-০৮ সেশনের আমি তখনও দুনিয়ার চিন্তা বাদ দিয়ে টিফিনে বিস্কুট পাই কি না সেই টেনশনে।’

তিনি আরও লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ২০১০-১১ সেশনের, আমি তখন ক্লাস থ্রির বইয়ে আমার সোনার বাংলা পড়ে দেশপ্রেম শিখতেছি। সেক্রেটারি ২০১১-১২ সেশনের, আমি তখন পিএসসি পরীক্ষা দিয়ে ভাবতেছি জীবন মানেই বুঝি এইটা। আমি ৮ম দিলাম, ১০ম দিলাম, মাঝখানে করোনা এসে জীবনটা পজ করে দিল। তারপর আলিম দিলাম, ভার্সিটিতে ঢুকলাম।’

তিনি পোস্টে লেখেন, ‘হিসাবটা একটু মিলাই। আমি শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে তারুণ্য, তারুণ্য থেকে প্রায় ক্যারিয়ারের দরজায়। পুরা লাইফের একটা ফুল ভারসন আপডেট দিয়ে ফেললাম। আর ওনারা, স্টিল রানিং অন দ্য সেইম ওল্ড বেটা ভার্সন ইন ক্যাম্পাস। আমি ইনশাআল্লাহ, এক থেকে দেড় বছরের মধ্যে ক্যাম্পাস ছাড়ব, আর ওনারা তখনো নতুন ব্যাচকে বলবেন, আমরা তোদের সিনিয়র… আমাদের সময়।’

উল্লেখ্য, এর আগে গুপ্ত ও আদুভাই ট্যাগ নিয়ে যখন ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে বিরোধ চরমে তখন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সালাহউদ্দিন আম্মারকে সর্তক করেছিলেন। ছাত্রদল সভাপতির ফেসবুক পোস্টে সর্তকের পরিপ্রেক্ষিতে ছাত্রদলকে উদ্দেশ করে এ মন্তব্য করেন রাকসুর জিএস আম্মার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow