আফগানিস্তানে নতুন করে রাতভর বিমান হামলা

আফগানিস্তানে নতুন করে রাতভর বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। দেশটি জানিয়েছে, রাতভর চালানো হামলায় সামরিক স্থাপনা ও সন্ত্রাসীদের আস্তানা ধ্বংস করা হয়েছে।  রোববার (১৫ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন জানিয়েছে, পাকিস্তানি বাহিনী দক্ষিণ আফগানিস্তানের কান্দাহার প্রদেশে একটি প্রযুক্তিগত সহায়তা অবকাঠামো এবং সরঞ্জাম সংরক্ষণাগার ধ্বংস করেছে। পাকিস্তানের দাবি, এসব স্থাপনা আফগান তালেবান ও সন্ত্রাসীরা পাকিস্তানের নিরীহ নাগরিকদের বিরুদ্ধে ব্যবহার করছিল। প্রতিবেদনে বলা হয়েছে, আরেকটি হামলায় কান্দাহারের একটি সুড়ঙ্গে আঘাত করা হয়েছে। এ জায়গাটিতে ফিতনা আল-খাওয়ারিজের প্রযুক্তিগত সরঞ্জাম রাখা ছিল।  পাকিস্তানি সামরিক বাহিনী বলেছে, আফগানিস্তানের তালেবান সরকার তাদের নিরাপত্তা উদ্বেগের সমাধান না করা পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কান্দাহারের বাসিন্দারা জানান, রাতে শহরের ওপর দিয়ে যুদ্ধবিমান উড়তে দেখা গেছে এবং বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, সামরিক বিমান একটি পাহাড়ের ওপর থাকা সামরিক স্থাপনার দিকে উড়ে গেছে। তারপরই বড় ব

আফগানিস্তানে নতুন করে রাতভর বিমান হামলা

আফগানিস্তানে নতুন করে রাতভর বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। দেশটি জানিয়েছে, রাতভর চালানো হামলায় সামরিক স্থাপনা ও সন্ত্রাসীদের আস্তানা ধ্বংস করা হয়েছে। 

রোববার (১৫ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন জানিয়েছে, পাকিস্তানি বাহিনী দক্ষিণ আফগানিস্তানের কান্দাহার প্রদেশে একটি প্রযুক্তিগত সহায়তা অবকাঠামো এবং সরঞ্জাম সংরক্ষণাগার ধ্বংস করেছে। পাকিস্তানের দাবি, এসব স্থাপনা আফগান তালেবান ও সন্ত্রাসীরা পাকিস্তানের নিরীহ নাগরিকদের বিরুদ্ধে ব্যবহার করছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, আরেকটি হামলায় কান্দাহারের একটি সুড়ঙ্গে আঘাত করা হয়েছে। এ জায়গাটিতে ফিতনা আল-খাওয়ারিজের প্রযুক্তিগত সরঞ্জাম রাখা ছিল। 

পাকিস্তানি সামরিক বাহিনী বলেছে, আফগানিস্তানের তালেবান সরকার তাদের নিরাপত্তা উদ্বেগের সমাধান না করা পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কান্দাহারের বাসিন্দারা জানান, রাতে শহরের ওপর দিয়ে যুদ্ধবিমান উড়তে দেখা গেছে এবং বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, সামরিক বিমান একটি পাহাড়ের ওপর থাকা সামরিক স্থাপনার দিকে উড়ে গেছে। তারপরই বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।  এ সময় দূর থেকে আগুনের শিখা দেখা যাচ্ছিল।

আলজাজিরা জানিয়েছে, কান্দাহারের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় স্পিন বোলদাক এলাকাতেও বিমান হামলার শব্দ শোনা গেছে। এছাড়া পূর্ব সীমান্ত প্রদেশ খোস্তে শনিবার রাতে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, পাকিস্তানের হামলায় কান্দাহারে একটি মাদক পুনর্বাসন কেন্দ্র এবং একটি খালি কন্টেইনার ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, পাকিস্তান যেসব স্থানের কথা বলছে, সেগুলো এই দুই জায়গা থেকে অনেক দূরে।

এর আগে শুক্রবার রাতে পাকিস্তানের তিনটি স্থানে আফগানিস্তান থেকে ড্রোন হামলার অভিযোগ ওঠার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সেই হামলার নিন্দা করে বলেন, কাবুল নাগরিকদের লক্ষ্যবস্তু করার চেষ্টা করে লাল রেখা অতিক্রম করেছে।

পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়েছে। তবে ধ্বংসাবশেষ পড়ে কোয়েটায় দুই শিশু এবং কোহাট ও রাওয়ালপিন্ডিতে কয়েকজন বেসামরিক নাগরিক আহত হন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow