আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে একই পরিবারের ৮ সদস্য নিহত

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে একই পরিবারের ৮ সদস্য নিহত হয়েছেন। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আফগানিস্তানে গত রাতে আঘাত হানা এক ভূমিকম্পে কাবুল প্রদেশে একই পরিবারের আট সদস্য নিহত হয়েছেন। ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) অনুসারে, ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি শুক্রবার রাত ৮টা ৪২ মিনিটে উত্তর-পূর্ব বাদাখশান প্রদেশের কেন্দ্রস্থলে ভূপৃষ্ঠ থেকে ১৮৬ কিলোমিটার (১১৫ মাইল) গভীরে আঘাত হেনেছে। এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী কাবুলসহ দেশের বিভিন্ন অংশে কম্পন অনুভূত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফত জামান গণমাধ্যমকে পাঠানো এক বার্তায় বলেন, কাবুল প্রদেশের গোসফান্দ দারা এলাকায় ভূমিকম্পে একই পরিবারের আট সদস্যের মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, ওই পরিবারের একমাত্র জীবিত সদস্য হলো প্রায় দুই বছর বয়সী একটি শিশু এবং দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, কম্পনে শিশুটি আহত হয়েছে। আফগানিস্তান প্রায়ই ভূমিকম্পে কেঁপে ওঠে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেট মিলিত হয়েছে। গত আগস্টে পূর্ব আফগানিস্তানে ৬ মাত্রার একটি অগভীর ভ

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে একই পরিবারের ৮ সদস্য নিহত

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে একই পরিবারের ৮ সদস্য নিহত হয়েছেন। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আফগানিস্তানে গত রাতে আঘাত হানা এক ভূমিকম্পে কাবুল প্রদেশে একই পরিবারের আট সদস্য নিহত হয়েছেন।

ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) অনুসারে, ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি শুক্রবার রাত ৮টা ৪২ মিনিটে উত্তর-পূর্ব বাদাখশান প্রদেশের কেন্দ্রস্থলে ভূপৃষ্ঠ থেকে ১৮৬ কিলোমিটার (১১৫ মাইল) গভীরে আঘাত হেনেছে।

এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী কাবুলসহ দেশের বিভিন্ন অংশে কম্পন অনুভূত হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফত জামান গণমাধ্যমকে পাঠানো এক বার্তায় বলেন, কাবুল প্রদেশের গোসফান্দ দারা এলাকায় ভূমিকম্পে একই পরিবারের আট সদস্যের মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, ওই পরিবারের একমাত্র জীবিত সদস্য হলো প্রায় দুই বছর বয়সী একটি শিশু এবং দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, কম্পনে শিশুটি আহত হয়েছে।

আফগানিস্তান প্রায়ই ভূমিকম্পে কেঁপে ওঠে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেট মিলিত হয়েছে।

গত আগস্টে পূর্ব আফগানিস্তানে ৬ মাত্রার একটি অগভীর ভূমিকম্প পাহাড়ের পাশের গ্রামগুলোকে নিশ্চিহ্ন করে দেয় এবং দুই হাজারের বেশি মানুষ নিহত হয় যা দেশটির সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে মারাত্মক ভূমিকম্প।

টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow